Monday, April 6, 2026

মায়ের কোল খালি করে কী বিচার চাইছে? বুকফাটা কান্না মৃত যুবকের মায়ের

Date:

Share post:

আর জি করের চিকিৎসক-পড়ুয়া ধর্ষণ-খুনের প্রতিবাদ এবং বিচারের দাবিতে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। ব্যাহত চিকিৎসা পরিষেবা। ইতিমধ্যেই বেশ কয়েকজন রোগীর মৃত্যুর খবর মিলেছে। এবার কোন্নগরের দুর্ঘটনাগ্রস্ত এক যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল। একমাত্র সন্তানকে হারিয়ে বুকফাটা কান্না মৃত যুবকের মা কবিতা ভট্টাচার্যের। তাঁর একটাই প্রশ্ন- মায়ের কোল খালি করে এ কীসের বিচার চাইছে?

বিবেক নগর এলাকার একটি বাড়িতে মা এবং দিদিমাকে নিয়ে ভাড়া থাকতেন বিক্রম ভট্টাচার্য নামে বছর ওই বাইশের যুবক। গাড়ি চালাতেন বিক্রম। শুক্রবার ভোরে কোন্নগর বেঙ্গল ফাইন মোড়ের কাছে রাজীব গান্ধী রোডে একটি ডাম্পার তাঁকে চাপা দিয়ে চলে যায় বলে অভিযোগ। দুর্ঘটনায় তাঁর দু’টি পা গুরুতর জখম হয়। তড়িঘড়ি প্রথমে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরজি কর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, প্রায় তিন ঘণ্টা বিনা চিকিৎসায় পড়ে ছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এরপরেই ভেঙে পড়েন মৃত যুবকের মা। তিনি জানান, অসহ্য যন্ত্রণায় ঘণ্টার পর ঘণ্টা ছটফট করেছে তাঁর ছেলে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কিন্তু অভিযোগ, তার যথাযথ চিকিৎসা হয়নি। সন্তান হারা মায়ের প্রশ্ন, “কীসের বিচার চাইছেন (জুনিয়র ডাক্তাররা)? বিচার চাইছেন, কিন্তু ডাক্তার হয়ে রোগী দেখবেন না! মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। এটা কীসের বিচার চাইছেন?” কান্নায় ভেঙে পড়েন বিক্রমের মা। বিচারের দাবিতে আরো অন্যায় হয়ে যাচ্ছে না তো? কে দেবে এই প্রশ্নের উত্তর!

আরও পড়ুন- আরজি কর-কাণ্ড ও হরিয়ানায় বাঙালি খুনের বিচার চাই, প্রতিবাদে পথে নামল বাংলা পক্ষ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...