Tuesday, March 24, 2026

বাংলাকে অশান্ত করার চেষ্টা, বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রক্তদান শিবির

Date:

Share post:

বাংলাকে অশান্ত করছে বিরোধীরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদ করে চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছেন। এর জেরে বিনা চিকিৎসায় প্রাণ যাচ্ছে বহু সাধারণ মানুষের। তাতেও চিকিৎসকদের কোনও হেলদোল নেই। এই পরিস্থিতিতে বিরোধীরাও চুপ। কেন? এবার বাংলাকে অশান্ত করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দক্ষিণ হাওড়ার মানুষের রক্তদান শিবির।

হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রের নেতৃত্বে ও পূর্ণেন্দু ঘোষের উদ্যোগে এবং ৪১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দানেশশেখ লেনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র ঋজু দত্ত, হাওড়া জেলা(সদর) মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক নন্দিতা চৌধুরী, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পূর্ণেন্দু ঘোষ-সহ দলের আরও অনেকে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী-সহ দলের আরও অনেকে। প্রায় ৩২১ জন এই শিবিরে রক্তদান করেন।

আরও পড়ুন- সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর মেগা প্রশাসনিক বৈঠক

 

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...