Saturday, April 4, 2026

ফের পরিষেবা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ! এবার SSKM

Date:

Share post:

আর জি করের পরে SSKM। ফের পরিষেবা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ! চিকিৎসা পরিষেবার অভাবে রিষড়ার বাগপাড়ার রাজীব দেবের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।  ২০১৪ সালে রাজীব দেবর মা তাঁকে একটি কিডনি (Kidney) দিয়েছিলেন। তারপর থেকে সুস্থই ছিলেন মাঝে মাঝে পরীক্ষার কারণে তাঁকে হাসপাতালে যেতে হত। কিডনি সমস্যার কারণে গত ২ তারিখে SSKM হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজীব। ৫ তারিখ রাতে রাজীব অসুস্থ বোধ করতে থাকে। তাঁর পেট ফুলে যায়। এই সময় বাড়ির লোকেরা বারবার ডাক্তারদের কাছে অনুরোধ করেন ক্যাথিডার বদলে দিতে। কিন্তু অভিযোগ তাঁদের কথায় কোনও কর্ণপাত করেননি কেউই। মৃত্যু হয় ৩৩ বছরের যুবকের।একমাত্র সন্তান হারিয়ে মা সীমা দেব ও বাবা স্বপন দেব ভেঙে পড়েছেন। মা জানান, আমার ছেলের প্রাণ বাঁচাবার জন্যই আমি আমার একটা কিডনি দিয়েছিলাম কিন্তু শেষ রক্ষা হলো না। শুধু মাত্র ডাক্তারদের আন্দোলনের জেরে। মৃতের পরিবার জানান, ২ তারিখে রাজীব এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়। মামা রূপক চৌধুরীর অভিযোগ, জুনিয়র ডাক্তাররা যেভাবে রোগী না দেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর জন্য কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। তাঁর কথায়, ডাক্তার দিদির মর্মান্তিক মৃত্যু হয়েছে সে ব্যাপারে আমরা সমব্যথী। তার জন্যও আমরা রাত জেগেছি। কিন্তু আজকে আমার বাড়ি ছেলেটাই চলে গেল। কোনও চিকিৎসাই পেল না বলে অভিযোগ।










Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...