Monday, April 6, 2026

পরিচালক সাসপেন্ড হতেই অরিন্দম শীলের বিরুদ্ধে বিস্ফোরক স্বস্তিকা

Date:

Share post:

পরিচালক অরিন্দম শীল বরখাস্ত হতেই একের পর এক অভিনেত্রী তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন।

যৌন হেনস্থার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে পরিচালক অরিন্দম শীলকে। কিছুদিন আগে পরিচালকের বিরুদ্ধে শ্যুটিং ফ্লোরেই যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক অভিনেত্রী। অভিযোগ পৌঁছে গিয়েছিল রাজ্য মহিলা কমিশনের কাছেও। শেষ পর্যন্ত অভিযুক্ত পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড।

অরিন্দম সাসপেন্ড হতেই দীর্ঘ ২০ বছরের অপেক্ষার শেষ হল বলে মন্তব্য করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রাজ্য মহিলা কমিশনকে লেখা অরিন্দম শীলের চিঠির বয়ানও পোস্ট করেছেন স্বস্তিকা। যে চিঠিতে লেখা রয়েছে, মহিলা কমিশনের কাছে শিল্পী (নাম উহ্য) এর আমার সম্পর্ক করা অভিযোগ সম্পর্কে অন্তর থেকে দুঃখিত। আমি আমার ভুল স্বীকার করে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তাঁর মানসিক ও পারিবারিক যন্ত্রণার জন্য ক্ষমাপ্রার্থী। চিঠির নিচে অরিন্দম শীলের সই রয়েছে।স্বস্তিকা লিখেছেন, পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না। ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ, এই অনেক। ২০ বছর সময় লাগল, সে লাগুক। আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। সবাই বেরিয়ে এসো।
পরিচালক অরিন্দম শীলের দাবি, আমাকে বলা হয়েছে আমি শট বোঝাতে গিয়ে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। সেসময় কিন্তু ক্যামেরা পার্সন থেকে শুরু করে অন্যান্য সকলেই সেটে উপস্থিত ছিলেন। শুক্রবার মহিলা কমিশনের তরফে যখন আমায় ডাকা হয়েছিল, তখন আমি সেখানেও বলেছি যে অনিচ্ছাকৃত কিছু কারণে ওই অভিনেত্রী আমায় ভুল বুঝেছেন। ওঁর মনে হয়েছে আমি অশালীন আচরণ করেছি। যদি আমার ভুলবশত ওই অভিনেত্রী আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। যদিও মহিলা কমিশনের তরফে আমায় চিঠি থেকে অনিচ্ছাকৃত শব্দটি বাদ দিতে বলা হয়। আমার সহকারী পরিচালক ও ফটোগ্রাফার এবং সুরিন্দর ফিল্ম সাক্ষী হিসেবে রয়েছে। তবে ডিরেক্টরস গিল্ড, আমার সঙ্গে কোনও রকম কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে।

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...