Friday, June 19, 2026

সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট, অভিষেকের টুইট যথাযথ সঙ্গত ছিল: ব্রাত্য

Date:

Share post:

প্রতিবাদ কখনওই দায়িত্বকে অবহেলা করে হয় না।জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কে সাধুবাদ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের দাবিকে, আমরাও নৈতিক সমর্থন জানাই।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট নিয়ে বিরোধী রাজনৈতিক দল জলঘোলা করার চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট যে অভিষেকের টুইট যথাযথ সঙ্গত ছিল।

তার অনুরোধ, প্রধান বিচারপতির নির্দেশ মেনে জুনিয়র ডাক্তাররা আগামিকাল কাজে ফিরুন। কারণ, একমাস ধরে যে কর্মবিরতি চলছে তার ফলে ভুক্তভোগী সাধারণ মানুষ।একের পর এক মৃত্যু চিকিৎসা পরিষেবা না পাওয়ার জন্য।কর্মবিরতির কারণে লক্ষাধিক মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তার দাবি, সাড়ে ছয় লাখ রোগীর অস্ত্রপ্রচার হয়নি।

সংসদ পার্থ ভৌমিক বলেন, লক্ষ্য করলে দেখা যাবে আমরা মূল ইস্যু থেকে অনেক দূরে সরে গিয়েছি। সবাই চেয়েছেন আরজি করের খুন ও ধর্ষণের ঘটনার বিচার হোক।২৭ দিন পরেও সিবিআই কোনও কিছুই এখনও করতে পারেনি। একজন ধরা পড়েছে এবং তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। জুনিয়র ডাক্তারদের দাবি স্বাস্থ্যভবন মেনে নিয়েছে। তারপরও তাদের যা আবেদন তা মুখ্যমন্ত্রী মেনেছেন। সব মানার পরেও ওনাদের যদি আরও কিছু দাবি থাকে সেজন্য আলোচনার দরজা খোলা। মুখ্যমন্ত্রী স্বয়ং তাদের সঙ্গে কথা বলবেন বলেছেন। গ্রামের যে গরীব মানুষ ডাক্তারবাবুদের ভগবান মনে করেন, তাদের সঙ্গে ভগবানের মতো আচরণ করার অনুরোধ করেন পার্থ।তার অনুরোধ, এই কদিনে চিকিৎসা না পেয়ে যে ২৪ জন মারা গেল, তাদের পরিবার কোন অন্ধকারে রয়েছে একবারও সে কথা বিবেচনা করবেন না। ডাক্তারদের কর্মবিরতি ছেড়ে কাজে ফেরার অনুরোধ জানান তিনি।











Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...