Tuesday, June 16, 2026

CP নিজেই পদত্যাগ করতে এসেছিল! অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী, আন্দোলন সামলানোয় পুলিশের প্রশংসা

Date:

Share post:

“পুলিশ সামলেছে। আবার পুলিশই মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে। তবু কারও রক্ত নেয়নি।“ সোমবার, নবান্নে (Nabanna) প্রশাসনিক বৈঠক থেকে আর জি কর-কাণ্ড ও তার জেরে চলা আন্দোলন সামলানোর বিষয়ে পুলিশের ভূমিকাকে প্রশংসা করে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে (Vinit Goyel) অপসারণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “কলকাতার পুলিশ কমিশনার নিজেই আমার কাছে ৭ দিন আগে পদত্যাগ করার জন্য এসেছিল। আপনারা বলুন পুজোর সময়। এখন আইন শৃঙ্খলা কে দেখবে!“আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় প্রশ্নের মুখে পড়ে কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকা। অনেকেই তাঁর পদত্যাগ-অপসারণ দাবি করেন। কিছু দিন আগে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সিপির (Vinit Goyel) পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। লালবাজারের সামনে ধর্নায় বসেছিলেন তাঁরা। দীর্ঘ অপেক্ষার পরে সিপির সঙ্গে তাঁরা দেখা করেই তাঁর পদত্যাগের দাবিতে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। বিনীত জানান, তিনি মনে করেন না, কোনও ভুল করেছেন। উপরমহল থেকে নির্দেশ এলে তিনি পদত্যাগ করবেন। শনিবার সন্ধেয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose) এই বিষয় নিয়ে ফোন করেন মুখ্যমন্ত্রীকে। রাজভবন সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানায়, মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকে এখনই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করা হোক- এই দাবি জানিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন রাজ্যপাল বোস।সোমবার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে অবস্থান স্পষ্ট করেন। জানান, “কলকাতার পুলিশ কমিশনার নিজেই আমার কাছে ৭ দিন আগে পদত্যাগ করার জন্য এসেছিলো। আপনারা বলুন পুজোর সময়। এখন আইন শৃঙ্খলাকে দেখবে। একটু ধৈর্য ধরুন। আপনারা আমাকে ১০ টা দাবি করতে পারেন। ৫ টা হ‍্যাঁ করতে পারি, ৫ টা না করতে পারি।“

আন্দোলন সামলানোর নিয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি খুশি বাংলার পুলিশ আন্দোলনে কিছু করেনি। এখানে যত আন্দোলন হয়েছে অনুমতি নেওয়া হয়নি।“ এর পরেই পুলিশকে নিয়ে কুৎসা করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন,  “পুলিশ সামলেছে। আবার পুলিশই মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে। তবু কারও রক্ত নেয়নি। আমি প্রশংসা করি। পুলিশও আপনাদের সারাক্ষণ পাহারা দেয়। তারাও মানবিক। তাদের সংসার আছে, পরিবার আছে। যাকে পারছেন যা খুশি বলছেন। একবার ভাববেন না, আপনার পরিবারকে তুলে কেউ বললে কেমন লাগে?”

আরজি কর কাণ্ডের তদন্ত সম্পর্কে মমতা বলেন, ”ওইটুকু সময়ের মধ্যে পুলিশ যা তদন্ত করার করেছে। সব তদন্ত রিপোর্ট বলা যায় না।”

মাটিগড়ার ধর্ষণ-খুনে ফাঁসির সাজা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের পুলিশ তো একজনকে ফাঁসির সাজা দিয়েছে। আমার কাছে আজ ও একটা মকুবের আবেদন এসেছিল। আমি না করে দিয়েছি। পুলিশের কাছে কোনও আবেদন আসছে না।“










Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...