Tuesday, June 16, 2026

চোর সন্দেহে বেধড়ক মারে মৃত যুবক, কুলটির ঘটনায় কাঠগড়ায় সিআইএসএফ

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনীর বেধড়ক মারে প্রাণ গেল এক যুবকের।অভিযোগ, চোর সন্দেহে দুই যুবককে মারধর করা হয়। তার জেরেই মৃত্যু হয়েছে এক যুবকের এমনই অভিযোগ উঠেছে। আর একজনের অবস্থাও সঙ্কটজনক।

অভিযোগের তীর সিআইএসএফের দিকে।ঘটনাস্থল আসানসোলের কুলটি। এই ঘটনায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, কারখানায় চুরি করতে ঢুকেছি্ল ওই দুই যুবক। সিআইএসএফ তাদের হাতেনাতে ধরে ফেলে। দুজনকেই বেধড়ক মারধর করে জওয়ানরা।পুলিশ দু’জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়।সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত যুবকের নাম ভিকি রুইদাস। হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ লডন।

যদিও সিআইএসএফের অভিযোগ, শুধুমাত্র ওই দুই যুবক নয়, আরও কয়েকজন চুরি করতে কুলটির সেল গ্রোথ কারখানায় ঢুকেছিল।বাকিরা চম্পট দিলেও দুজন ধরা পড়ে যায়।স্থানীয়দের অভিযোগ, রাতে তাদের মারধর করে কারখানার বাইরে ফেলে দেওয়া হয়। আজ, সোমবার সকালে কারখানার বাইরে পাঁচিলের পাশে দুই যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।ভিকি রুইদাস মারের চোটে মারা গেলেও,হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ লডন।

অবশ্য দুই যুবক চুরি করতে গিয়ে ধরা পড়েছিল কিনা তার কোনও প্রমাণ মেলেনি। তাই সিআইএসএফের ভূমিকা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।মৃত ভিকি রুইদাসের পরিবারের দাবি, ভিকি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। আর একজন আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি। কিন্তু ওদের দুজনের কেউ চোর নয়।প্রশ্ন উঠেছে, তারপরও যখন ধরাই পড়েছিল তখন তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হল না কেন?‌ এভাবে সারারাত মারধর করা হল কেন?‌অভিযোগ, এর আগেও নানা কারণ দেখিয়ে স্থানীয়দের উপর অত্যাচার করেছে সিআইএসএফ।











Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...