Wednesday, June 17, 2026

গলা নীচু করুন! ভরা আদালতে কৌস্তভকে ধমক প্রধান বিচারপতির

Date:

Share post:

রাজনীতির ময়দানে যে ধরনের অসৌজন্য বাংলায় দেখিয়ে চলেছেন বিজেপির শীর্ষ নেতারা, সেটাই সুপ্রিম কোর্টে ফুটে বেরোলো বিজেপি নেতা আইনজীবী কৌস্তভ বাগচির। আর তার জেরে ভরা আদালতে কড়া ধমকের মুখে পড়লেন মাথা মুণ্ডন করা বিজেপি নেতা। নিজের স্বভাবের জন্য রাজ্যের মুখও পোড়ালেন বিজেপির আইনজীবী নেতা। প্রচারের জন্য সুপ্রিম কোর্টে অভ্যবতা বন্ধ করতে ধমক দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

সোমবার আর জি কর মামলার শুনানিতে ডাক্তারদের কাজে ফেরা নিয়ে কড়া বার্তা দেয় সর্বোচ্চ আদালত। বাস্তব পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল পর্যবেক্ষণ করেও প্রধান বিচারপতি মঙ্গলবার বিকাল ৫ টার মধ্যে কাজে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দেন। এরপরই হঠাৎ অসহিষ্ণু হয়ে পড়েন আইনজীবী কৌস্তভ বাগচি। হুগলির কোন্নগরের যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় সরব হয়েছে রাজ্যের শাসক দল। ডাক্তারদের কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টে সেই পোস্ট তুলে ধরে সরব হওয়ার চেষ্টা করেন। নিজের বক্তব্য জানাতে গিয়ে চিৎকার করতে থাকেন এজলাসের মধ্যে।

কৌস্তভের এই আচরণে প্রাথমিকভাবে গোটা এজলাস চমকে ওঠে। বেজায় ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি কৌস্তভকে ধমকে বলে ওঠেন, “প্রধান বিচারপতির কথা শুনুন, নিজের গলার স্বর নিচু করুন।” পাশাপাশি তিনি নিজে রাজ্যের ব্যাখ্যা তুলে ধরে বলেন, “সিব্বল রাজ্যের প্রতিনিধিত্ব করছেন, আমরা বলছি কোনও শাস্তিমূলক বদলি হবে না – আপনি এখানে বেঞ্চকে উত্তর দিতে এসেছেন, লাইভ স্ট্রিমিংয়ে যাঁরা দেখছেন তাঁদের জন্য আসেননি।”

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...