Tuesday, June 16, 2026

কানপুরে রেল ট্র্যাকে গ্যাস সিলিন্ডার! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Date:

Share post:

রেলসফর প্রত্যেক দিনের বিভীষিকাময় যাত্রায় পরিণত হচ্ছে। একের পর এক রেল দুর্ঘটনার (Rail Accident) খবরে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের। কখনও দুই ট্রেনের ধাক্কা, কখনও বা প্যাসেঞ্জার কিংবা মালগড়ির লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনার পর এবার রেলের ট্র্যাকে সিলিন্ডার রেখে ট্রেন ওড়ানোর ছক (Gas cylinder in Railway track) ! চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা।

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের কানপুরে রেল দুর্ঘটনা (Rail Accident)। প্রয়াগরাজ থেকে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি যাচ্ছিল কালিন্দী এক্সপ্রেস(Kalindi Express)। হঠাৎ শিবরাজপুরের কাছে রেললাইনের ওপর রাখা গ্যাস সিলিন্ডার চোখে পড়ে চালকের। চালক অত্যন্ত বুদ্ধিদীপ্ততার সঙ্গে ট্রেন থামানোর চেষ্টা করেন তবে ট্রেনের গতি বেশি থাকায় এক্সপ্রেস ট্রেনটি থামার আগেই সিলিন্ডারের সঙ্গে ধাক্কা খায় এবং ট্র্যাক থেকে সরে যায়। হতাহতের বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি, তবে এই গোটা ঘটনার পেছনে অন্তর্ঘাত দেখছেন রেলের আধিকারিকরা, শুরু হয়েছে তদন্ত।।


Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...