Tuesday, June 16, 2026

দেশের নয়া আতঙ্ক মাঙ্কিপক্স, ঝুঁকি এড়াতে বিশেষ গাইডলাইন স্বাস্থ্যমন্ত্রকের

Date:

Share post:

চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স (MonkeyPox)। সম্প্রতি বিদেশ ফেরত এক যুবকের দেহে এই ভাইরাসের সংক্রমণ মিলতেই চিন্তায় বিশেষজ্ঞরা। ঝুঁকি এড়াতে আগেভাগেই একগুচ্ছ নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry)। প্রতিটি রাজ্যের হাসপাতালে মাঙ্কিপক্সের জন্য আইসোলেশনের ব্যবস্থা করার পাশাপাশি স্ক্রিনিং এবং টেস্ট বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে মাঙ্কিপক্স (MonkeyPox) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। এই কথা মাথায় রেখে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে নয়া গাইডলাইন জারি করে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। বিদেশফেরত যুবকের দেহে মাঙ্কিপক্সের উপসর্গ থাকলেও এই ভাইরাসের জীবাণু রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। ইতিমধ্যেই তার শারীরিক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। দেশে ফেরার পর ওই যুবক কাদের সংস্পর্শে এসেছে সে দিকেও নজর দেওয়া হচ্ছে।

মাঙ্কিপক্স নিয়ে কেন্দ্রের নির্দেশিকা: 

• বাইরে থেকে আসা কারোর দেহে এই ভাইরাসের উপসর্গ থাকলে তাঁকে দ্রুত আইসোলেশনে পাঠাতে হবে

• ভাইরাল অসুখের সংক্রমণ রুখতে নজরদারিতে জোর দিতে হবে

• টেস্টিং এবং স্ক্রিনিং-এর সংখ্যা বাড়াতে হবে

• হাসপাতালে পর্যাপ্ত আইসোলেশন ওয়ার্ড এবং বেড প্রস্তুত রাখতে হবে

মাঙ্কিপক্সের কারণে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে WHO। চলতি বছরের মার্চ মাসে এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যায় দেশে। রিপোর্ট অনুযায়ী, ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত বিশ্বের ১১৬টি দেশে ৯৯ হাজার ১৭৬ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হন , যার মধ্যে ২০৮ জনের মৃত্যু হয়েছে। এবছর পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...