Monday, June 8, 2026

আর কতদিন? আর জি করে তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে CBI

Date:

Share post:

আর কবে? কবে শেষ হবে তদন্ত? এবার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল সিবিআই। সোমবার সন্ধ্যায় আরজি কর হাসপাতালে তদন্তের কাজে যাওয়া সিবিআইয়ের তদন্তকারীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন একদল মানুষ।

সোমবার সন্ধ্যায় আর জি করে তদন্ত করতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জরুরি বিভাগের বিল্ডিংয়ের কাছে নর্মদা ক্যান্টিনের সমস্ত দিক খতিয়ে দেখা হয়। তাঁরা খতিয়ে দেখেন চেস্ট মেডিসিন বিভাগ এবং ওই সেমিনার রুমে কোন কোন পথে সিসিটিভি ক্যামেরা এড়িয়ে আসা যায় তার সম্ভাব্য জায়গাগুলো। তারপর সিবিআইয়ের আধিকারিকরা এমারজেন্সি বিল্ডিংয়ের লাগোয়া একটি ক্যান্টিনের একতলা ও দোতলায় বেশ কিছুক্ষণ সময় কাটান। সেখানকার কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পুরো জায়গাটা তাঁরা ঘুরে দেখেন। এরপর বেরিয়ে আসার সময় কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের দেখে বিক্ষোভ শুরু হয়। এর পর সিবিআই হাসপাতাল থেকে বেরনোর চেষ্টা করে। কিন্তু বিক্ষোভের মুখে পড়ে ফের হাসপাতালের ভিতরে ঢুকে আসতে বাধ্য হন। তবে এই বিক্ষোভকারীরা কারা, তাঁদের পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন- দেশের নয়া আতঙ্ক মাঙ্কিপক্স, ঝুঁকি এড়াতে বিশেষ গাইডলাইন স্বাস্থ্যমন্ত্রকের

 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...