Monday, April 6, 2026

রাঁচির হাসপাতালে জুনিয়র ডাক্তারের শ্লীলতাহানি! গ্রেফতার ১

Date:

Share post:

কলকাতার আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) কর্তব্যরত চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় যখন প্রতিবাদের ঝড় বাংলা জুড়ে, যখন শহর থেকে মাত্র ৪০০ কিলোমিটার দূরে রাঁচির (Ranchi) রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (Rajendra Institute of Medical Sciences) জুনিয়র ডাক্তারকে শ্লীলতাহানির অভিযোগ। কাজে যোগ দিতে যাওয়ার সময় হাসপাতালের লিফটে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার হাসপাতালের অঙ্কোলজি বিভাগের (Oncology Department) ওই মহিলা জুনিয়র রেসিডেন্ট ডাক্তার তখন ডিউটিতে যাচ্ছিলেন তখন এই ঘটনা ঘটে। এরপর সেখানকার চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা বলেন তাঁরা। কর্তৃপক্ষের তরফে ডাক্তারদের সুরক্ষা সুনিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। প্রতিটি লিফ্‌টে অপারেটর নিয়োগ থেকে শুরু করে সব ওয়ার্ডে সশস্ত্র ১০০ পুলিশকর্মী থাকবে বলে জানানো হয়েছে। রাঁচির শ্লীলতাহানির ঘটনায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...