Sunday, June 21, 2026

ভার্চুয়াল নয়, আজই সন্দীপদের সশরীরে আদালতে হাজিরার নির্দেশ  

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ (Sandip Ghosh)সহ চারজনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলো সিবিআই-এর (CBI ) বিশেষ কোর্ট। গত ৩ সেপ্টেম্বর যখন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে আদালতে হাজির করেছিল সিবিআই, তখন কোর্ট চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি অভিযুক্তকে চড় মারার ভিডিও ভাইরালও হয়েছে। এই কথা মাথায় রেখে সন্দীপদের ‘ভার্চুয়াল’ শুনানির আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই আবেদন খারিজ করে দিল আলিপুর আদালত (Alipore Court)।

মঙ্গলবার সিবিআইয়ের আইনজীবী প্রথমে মৌখিকভাবে এবং তারপর লিখিতভাবে ভার্চুয়াল শুনানির কথা বললে বিচারক বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এই ধরনের কোনও আবেদন গ্রাহ্য হবে না। সিবিআইকে পুলিশের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্দেশ পাওয়ার পরই, শুধু সন্দীপ ঘোষ-সহ এই মামলায় ধৃত তিন অভিযুক্ত সুমন হাজরা, বিপ্লব সিং এবং আফসর আলিকে দুপুর আড়াইটা থেকে তিনটের মধ্যে কোর্টে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে। গার্ডরেল বসিয়ে ব্যারিকেড তৈরি করা হচ্ছে। কোনভাবেই যাতে সাধারণ মানুষ সেখানে পৌঁছতে না পারেন তা নিশ্চিত করতে চাইছে পুলিশ।


Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...