Sunday, May 31, 2026

জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে বৈঠকের আমন্ত্রণ, চিঠি মুখ্যসচিবের

Date:

Share post:

মঙ্গলবারের পরে ফের বুধবার। আর জি কর তথা সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি থেকে নিরস্ত করতে ফের একবার আলোচনার উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের তরফে পাঠানো মেলের একাধিক ‘ত্রুটি’ তুলে ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি হননি জুনিয়র চিকিৎসকরা। অচলাবস্থা কাটাতে রাজ্য সরকার যে কোনও পদক্ষেপ নিতেই বাকি রাখবে না, তা বুধবার মুখ্যসচিবের পাঠানো বৈঠকের আমন্ত্রণে ফের একবার স্পষ্ট হল।

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে তাঁদের প্রতিনিধি দলের জন্য সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করেছিলেন মঙ্গলবার। কিন্তু তাতে সাড়া দেননি আন্দোলনরত চিকিৎসকরা। উল্টে নানা ফিকির তুলেছিলেন। দাবি করা হয়, কেন আমন্ত্রণ জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তাঁর আমন্ত্রণে তাঁরা যেতে পারবেন না। কেন আমন্ত্রণে লিঙ্গভেদ করা হয়েছে চিকিৎসকদের। সেই সঙ্গে যথেষ্ট বিনয়ের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়নি বলেও দাবি করা হয় আন্দোলনরত চিকিৎসকদের তরফে।

যদিও আলোচনায় ইচ্ছুক জানিয়ে ফের ৩.৪৯ মিনিটে নবান্নে মেল করেন আন্দোলনরত চিকিৎসকরা। তারই পাল্টা মুখ্যসচিবের পক্ষ থেকে বুধবার সন্ধ্যা ৬টায় বৈঠকে আমন্ত্রণ জানানো হল জুনিয়র চিকিৎসকদের। চিঠিতে উল্লেখ করা হয়, আলোচনা চেয়ে যে মুক্ত মনের পরিচয় চেয়েছেন চিকিৎসকরা, তাঁর মর্যাদা দিতে জানে প্রশাসন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে দুপক্ষের আলোচনার উপর গুরুত্ব দেওয়া হয় মুখ্যসচিবের চিঠিতে। চিকিৎসকদের ১২ থেকে ১৫ জনের দলকে আমন্ত্রণ জানানো হয়। আগে মেলের মাধ্যমে সেই তালিকা পাঠিয়ে দেওয়ারও বার্তা দেওয়া হয়।

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...