Saturday, May 30, 2026

আপাতত নবান্নে হচ্ছে না স্বাস্থ্য-বৈঠক: বিজ্ঞপ্তি জারি করে কারণ জানাল স্বাস্থ্য দফতর

Date:

Share post:

আর জি কর আবহে স্বাস্থ্যসচিবকে নবান্ন সভাঘরে বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বৃহস্পতিবারের বৈঠকের কথা জানিয়ে বিজ্ঞপ্তিও জারি হয়। কিন্তু বুধবার বিকেলে ফের বিজ্ঞপ্তি দিয়ে স্বাস্থ্য দফতর জানাল আপাতত হচ্ছে না ওই বৈঠক। কারণ হিসেবে জানানো হয়, মেডিক্যাল কলেজগুলিতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। সেই কারণে আপাতত নবান্নে (Nabanna) হবে না স্বাস্থ্য বৈঠক।রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকেই। সোমবার, প্রশাসনিক বৈঠক থেকে পুলিশের সহযোগিতায় কীভাবে হাসপাতালগুলিতে নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে রাজ্যের সব হাসপাতালের অধ্যক্ষ-সহ সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের পুলিশের সঙ্গে বৈঠকের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জুনিয়র চিকিৎসকরা আত্মবিশ্বাস ফিরে পেয়ে কাজে যোগ দিতে পারেন যাতে, তার জন্যও নিরাপত্তা নিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর।সোমবার নবান্নের (Nabanna) প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব হাসপাতালের এমএসভিপির। যদি নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সি ব্যর্থ হয় এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করে অন্য এজেন্সি নেবে। যে এজেন্সি ব্যর্থ হবে তার বিরুদ্ধে এফআইআর করা হবে, তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে। তাকে ব্ল্যাক লিস্টেড করা হবে। যখন কোনও এজেন্সিকে নিয়োগ করা হবে তাকে এপিডেভিট করে বলিয়ে নেওয়া হবে সব নিয়ম।”

পুলিশের উপর গোটা রাজ্যের নিরাপত্তার দায়িত্ব, তাই প্রত্যেক হাসপাতালের নিরাপত্তা সংস্থার দায়িত্ব নেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয় বলে জানান মুখ্যমন্ত্রী। তবে এজেন্সি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার কাজে পুলিশকে সাহায্য করার নির্দেশ দেন তিনি। এক্ষেত্রে তিনি বলেন, “পুলিশের ট্রেনিং ইনস্টিটিউট থেকে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। সাতদিনের প্রশিক্ষণের পরে তবে নিয়োগ হবে। নিয়োগের সময় হাতে প্রশিক্ষণের নির্দেশিকা থাকবে।” সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যাতে চিকিৎসক ও পুলিশ সরাসরি আলোচনা করে নিতে পারে, তার জন্য বৃহস্পতিবার এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে বৈঠকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, সব অধ্যক্ষ – মেডিক্যাল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা হাসপাতালের অধ্যক্ষরা উপস্থিত থাকবেন ভিডিও স্ক্রিনে।

এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়। কিন্তু বুধবার বিকেলে স্বাস্থ্য দফতরের তরফে আরও একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বর্তমানে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিতে গুলিতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। উদ্ভূত পরিস্থিতির কারণে আপাতত বৈঠক হচ্ছে না। আগামী সপ্তাহে কবে মিটিং হবে জানিয়ে দেওয়া হবে।










Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...