Friday, June 26, 2026

আইপিএলের সময় পিএসএল করতে চেয়ে ফের বিতর্কে পাক ক্রিকেট বোর্ড

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল আদৌ পাকিস্তানে যাবে কি না সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এই পরিস্থিতিতে ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বার সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাতের পথে পাক বোর্ড।যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে পাকিস্তানের অন্দরেই।আগামী বছর আইপিএলের সময়েই পাকিস্তান সুপার লিগ করতে চাইছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড।তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, আইপিএলের সময় পাকিস্তান সুপার লিগ চাইছে না দলের মালিকেরা। তাদের স্পষ্ট বক্তব্য, আইপিএলে বিশ্বের সব দেশের সেরা ক্রিকেটারেরা খেলেন।কিন্তু পাকিস্তান সুপার লিগে হাতে গোনা কয়েক জন বিদেশি খেলেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্তরাও রয়েছেন। ফলে সেই লিগের জনপ্রিয়তা আইপিএলের মতো নয়।

এখন যদি আইপিএলের সময়েই সেই লিগ হয়, সেক্ষেত্রে হাতেগোনা বিদেশিরাও খেলতেন হয়তো মুখ ফিরিয়ে নেবেন।এমনিতেই আইপিএল ও পিএসএলের মধ্যে আর্থিক ফারাক বিস্তর। শুধু আইপিএলের সম্প্রচারের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড যে টাকা পায় তা গোটা পিএসএল থেকে হওয়া রোজগারের কয়েক গুণ। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও আইপিএল দেখেন। ফলে একই সময়ে পিএসএল হলে পাকিস্তানেই তা দেখার দর্শক পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে কথা বলছেন দলের মালিকেরা। পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটারও বোর্ডের এই পরিকল্পনার সমালোচনা করেছেন।











 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...