Monday, April 6, 2026

যোগীরাজ্যে জাতীয় সড়কে মহিলার বিকৃত দেহ! তদন্তে পুলিশ

Date:

Share post:

নারী নিরাপত্তা নিয়ে বাংলায় এসে ঝুড়ি ঝুড়ি মিথ্যা দাবি করা যোগী আদিত্যনাথের রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের হাড়হিম করা ছবি উঠে এলো। জাতীয় সড়কের উপর অর্ধনগ্ন অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তবে মহিলার মুখ এমনভাবে থেঁতলে দেওয়া হয়েছিল, যে পুলিশের পক্ষে পরিচয়ও জানা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, মহিলাকে ধর্ষণ বা গণধর্ষণ করা হয়েছে।

দুই নম্বর জাতীয় সড়কে কানপুরের গুজৈনি থানা এলাকায় বুধবার সকালে একটি দেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছান কানপুর পুলিশ কমিশনার অখিল কুমার, ডিসিপি সাউথ রবীন্দ্র কুমার। ঘটনাস্থলের কাছাকাছি সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করে পুলিশ। পোশাকের অবস্থা দেখে ধর্ষণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে পরিচয় ঢাকতে যেভাবে মুখ থেঁতলে দেওয়া হয়েছে, তাতে সমস্যায় পুলিশি তদন্তও।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...