Saturday, June 27, 2026

মাদককাণ্ডে জেলখাটা বিজেপি নেত্রী পামেলা ডাক্তারদের ধরনামঞ্চে!

Date:

Share post:

বুধবার নবান্ন থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, ডাক্তারদের আন্দোলনে কোথাও কী রাজনীতি ঢুকে পড়েছে? জুনিয়র ডাক্তাররা প্রকাশ্যে সে কথা অস্বীকার করেন। কিন্তু বাস্তব তথ্য কী আদৌ সে কথা বলছে? ডাক্তারদের মঞ্চে দেখা গিয়েছে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে। তিনি ধরনায় বসা জুনিয়র ডাক্তারদের খাবার পরিবেশ করছেন।

কোন পামেলা? এই পামেলা গোস্বামীই ২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি মাদক পাচারের অভিযোগে কোকেন-সহ গ্রেফতার হন। তিনি তখন রাজ্য বিজেপির যুবমোর্চার সম্পাদক। তার সঙ্গে প্রবীর দে নামে আর একজনও গ্রেফতার হন। একটি কফিশপে কোকেন নিয়ে আর একজনের হাতে তুলে দেওয়ার সময় পুলিশ তাদের ধরে ফেলে। তার ব্যাগ গাড়ির সিটের তলা থেকে কোকেন মেলে। সেই পামেলা ডাক্তারদের ধরনা মঞ্চে কী করছেন? তিনি কী রাজনীতির লোক নন? চন্দ্রিমা ভট্টাচার্য কী ভুল বলেছিলেন? ছবিই তার প্রমাণ দিচ্ছে।

আরও পড়ুন- ওরা কেন এত জেদ করছে! ওদের বুঝিয়ে বলো: মুখ্যমন্ত্রী

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...