Sunday, June 28, 2026

আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় মহানগরীতে ইডি অভিযান

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল সকাল শহরের তিন জায়গায় তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED officials) আধিকারিকরা। আর জি কর হাসপাতালে ( RG Kar Medical College and Hospital) আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লৌহ-র টালা এলাকার আবাসনে হানা গোয়েন্দাদের। সাড়ে ৬টা নাগাদ সেখানে পৌঁছন গোয়েন্দারা। এর পাশাপাশি কালিন্দীর মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থা অক্টেন মেডিক্যালের অফিসেও চলছে অভিযান। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের চিনার পার্কের পৈতৃক ভিটেতেও তল্লাশি চালাচ্ছেন ED আধিকারিকরা।

কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনার পর পরই কলেজের আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসে। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে আর জি কর হাসপাতালে চলতে থাকা আর্থিক দুর্নীতির তদন্তের জন্য গত ১৬ অগস্ট রাজ্য সরকারের তরফে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। এই মামলায় সিবিআই-এর (CBI ) হাতে গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তদন্তে নেমেছে ইডিও। হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলির অভিযোগপত্রে চন্দনের স্ত্রী ক্ষমা লৌহের নাম থাকায় তাঁর বাড়িতে এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে।হাসপাতাল চত্বরে ক্যাফেটেরিয়া খোলার জন্য নিয়ম বহির্ভূত ভাবে টেন্ডার পাইয়ে দেওয়া হয় চন্দনের স্ত্রীকে। শেষ খবর পাওয়া অনুযায়ী তদন্তে সহযোগিতা করছেন ওই ব্যবসায়ী।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...