Sunday, June 28, 2026

ডেবরায় ডিউটিতে যাওয়ার পথে নিঁখোজ পুলিশ কনস্টেবল!

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান গ্রাম পঞ্চায়েত এলাকায় শানকচুয়া এলাকার বাসিন্দা মিহির সামন্ত (Mihir Samanta) পেশায় পুলিশ কনস্টেবল। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ থাকায় চিন্তায় পরিবার। কর্মসূত্রে সস্ত্রীক কনস্টেবল থাকতেন মেদিনীপুরে। ডেবরাতে কাজে যাওয়ার সময় তিনি নিখোঁজ হয়ে যান। চিন্তায় পরিবার।

১৯৬ ব্যাচের কনস্টেবল ছিলেন মিহির। ডি আই বি পশ্চিম মেদিনীপুরে তাঁর পোস্টিং। প্রত্যেকদিন বাড়ি থেকে ডেবরা যাতায়াত করতেন। বাড়িতে কোন ঝামেলার খবর নেই, কিন্তু পুলিশ হওয়ার সুবাদে তাঁর শত্রু সংখ্যা কম নয় জানিয়েছেন পরিবারের সদস্যরা। অনলাইন গেমিং এর প্রতি আসক্ত ছিলেন এই কনস্টেবল। যত সময় যাচ্ছে ততই চিন্তা বাড়ছে পরিবারের। তদন্ত করছে ডেবরা থানার পুলিশ (Debra Police Station)।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...