Monday, April 13, 2026

আগামী দু’ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি কলকাতায়! সতর্কতা হাওড়াতেও

Date:

Share post:

আবহাওয়ার বড়সড়ো বদল। আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলা। মহানগরীর পাশাপাশি হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস(Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতা-সহ বাংলার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শক্তি হারিয়ে নিম্নচাপ দুর্বল হয়ে গেলেও পশ্চিমবঙ্গ থেকে দূরে চলে যেতে যেতেও কিছুটা বৃষ্টি দিয়ে যাবে বাংলাকে।উত্তরবঙ্গেও আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ সঙ্গে ভ্যাপসা গরম। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।


Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...