Saturday, June 20, 2026

যুগের অবসান, প্রয়াত বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন; শোকপ্রকাশ কুণালের

Date:

Share post:

দূরদর্শনের জন্মলগ্ন থেকে সংবাদ পাঠে যাঁর অসামান্য দক্ষতা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দিয়েছে, সেই বিশিষ্ট সংবাদপাঠিকা ছন্দা সেন (Chanda Sen) আর নেই। আকাশবাণীতে যাঁর কন্ঠ ধ্বনিত হয়ে পৌঁছে গেছে অজস্র মানুষের কাছে আজ তিনি চিরতরে বিদায় নিলেন আকাশের পথে। বুধবার রাত ২.২৫ নাগাদ এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। বাংলা সংবাদ জগতের খ্যাতনামা ব্যক্তিত্বের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আপাত রাশভারী ছন্দা দেবী কলকাতার ভবানীপুরে পৈতৃক বাড়িতেই থাকতেন ছন্দাদেবী। পড়াশোনা করেছেন লেডি ব্রেবর্নে কলেজে। পাঠক হিসাবে ১৯৭৪ সালে তিনি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে যোগ দেন। সেযুগের চাহিদা অনুযায়ী নিরাসক্ত কণ্ঠে সংবাদ পাঠের আদর্শ অনুপ্রেরণা ছিলেন ছন্দা। প্রাত্যহিকি এবং মহিলা মহলে নিয়মিত অনুষ্ঠান করতেন তিনি। তাঁর হৃদযন্ত্রজনিত কিছু সমস্যা ছিল। গত এক বছর ধরে নানা ভাবে ভুগছিলেন। চোখেও সমস্যা শুরু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া সাংবাদিক মহলে। আজ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...