Friday, June 26, 2026

মদ্যপ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য পুলিশ

Date:

Share post:

ডিউটির সময় মত্ত অবস্থায় থাকলে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এব্যাপারে জিরো টলারেন্স নীতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) মনোজ ভার্মা একটি নির্দেশিকা জারি করেছেন। পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি হোমগার্ড, এনভিএফ এমনকী পুলিশের গাড়ির চালকরাও যাতে মত্ত অবস্থায় ডিউটি না করেন, তা বিভাগীয় প্রধানদের নিশ্চিত করতে বলা হয়েছে। জিআরপির ক্ষেত্রেও এই নির্দেশ বলবৎ হবে।

সাম্প্রতিক কালে মদ্যপ অবস্থায় ডিউটি করার বেশ কিছু অভিযোগ এসেছে বলে ওই নির্দেশিকায় স্বীকার করে নেওয়া হয়েছে। এতে জনমানসে পুলিশের ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।কোনও অন-ডিউটি কর্মীকে মদ্যপ অবস্থায় পাওয়া গেলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কড়া ব্যবস্থা নিতে হবে বলে সমস্ত পুলিশ সুপার, পুলিশ কমিশনার, রেল পুলিশের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, খারাপ ব্যবহার, মদ্যপ অবস্থায় ডিউটি করা-সহ একাধিক অভিযোগে কলকাতা পুলিশের ১৯ জন কর্মীকে সম্প্রতি সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।











Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...