Friday, April 3, 2026

আইএসএল-এর প্রথম ম্যাচে নামতে তৈরি লাল-হলুদ, প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের

Date:

Share post:

শনিবার আইএসএলের অভিযান শুরু করতে চলেছে ইটবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। প্রথম ম্যাচ আওয়ে। বেঙ্গালুরুতে ম্যাচ। আজ সকালে অনুশীলন করে লাল-হলুদ। প্রথম ম্যাচের আগে ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। চার ম্যাচ নির্বাসিত নতুন ডিফেন্ডার আনোয়ার আলি। আনোয়ার না থাকায় কি সমস্যা হবে ইস্টবেঙ্গল ডিফেন্সে? বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে এই নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। জানালেন দলের পরিকল্পনা আছে।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ বলেন, “ আনোয়ার দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। কিন্তু সব কিছু তো আমাদের হাতে থাকে না। ক্লাব নিজের মতো করে বিষয়টা দেখছে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে দলে আরও অনেক ভাল ফুটবলার রয়েছে। ওদের নিয়ে পরিকল্পনা করব। আশা করছি আনোয়ারের অভাব মেটাতে পারবে ওরা।”

গত বছর সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএল-এ এখনও নিজেদের মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত আইএসএলের নক আউটে উঠতে পারেনি লাল-হলুদ ক্লাব। এবার সেটাই তাঁদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ। কুয়াদ্রাত বলেন, “আমরা চেষ্টা করব প্রথম ছয় দলের মধ্যে শেষ করার। তবেই লিগ জেতার সুযোগ থাকবে। নক আউটে উঠলে তারপরে বুঝতে পারব কার বিরুদ্ধে খেলতে হবে। তাই এখন থেকে সে সব নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য প্রথম ছয়ে শেষ করা।”

এদিকে প্রথম ম্যাচে নামতে তৈরি হিজাজি মাহেরও। তিনি সাংবসদিক সম্মেলনে বলেন, “ বেঙ্গালুরু বড় দল। কিন্তু প্রতিপক্ষের কথা বেশি না ভেবে নিজেদের কথা ভাবছি। আমরাও এবার ভাল দল। তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছি না। সুনীল, পেরেরাদের আটকাতে আমরা তৈরি।”

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে জোড়া নজিরের সামনে দাঁড়িয়ে কোহলি

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...