Saturday, April 4, 2026

রোহিতের মুম্বই ছাড়ার জল্পনার মধ্যেই হিটম্যানের ‘দল-প্রীতি’র কথা পীযূষের মুখে

Date:

Share post:

২০২৫ আইপিএল-এর আগেই বসতে চলেছে আইপিএল-এর বড় নিলাম। এই নিলামে অদল-বদল হতে চলেছে বেশ কয়েকটি দলে। যার মধ্যে সব থেকে বড় নাম রোহিত শর্মা। জানা যাচ্ছে, এবার দলবদল করতে চলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক। গত মরশুম থেকেই আলোচনার কেন্দ্রে মুম্বই। রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতা করে আনে মুম্বই। এরপর জল অনেক দূর গড়ায়। এই বছর আর মুম্বইয়ের হয়ে রোহিত খেলবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই আবহের মধ্যে রোহিতের মুম্বই নিয়ে ভালোবাসার কথা জানালেন তাঁর দলের সতীর্থ পীযুষ চাওলা।

মুম্বই ইন্ডিয়ান্সের বোলার পীযুষ বলেন, “আমি রোহিতের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। বিভিন্ন বয়সে খেলেছি। মাঠের বাইরেও আমাদের সম্পর্ক ভাল। রাত আড়াইটের সময় ও আমাকে জিজ্ঞেস করত জেগে আছি কি না। জেগে থাকলে তখনই শুরু হয়ে যেত পরিকল্পনার কাজ। কীভাবে ডেভিড ওয়ার্নারকে আউট করা যাবে তাই নিয়ে আলোচনা হত। অত রাতেও ও আমার থেকে সেরাটা বার করে নেওয়ার পরিকল্পনা করত ।” এখানেই না থেমে চাওলা আরও বলেন, “ কেউ দলের অধিনায়ক হয়, কেউ কেউ আবার দলকে এগিয়ে নিয়ে যায়। রোহিত সেই রকম নেতা, যে দলকে এগিয়ে নিয়ে যায়। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ হোক, বা এই বছরের টি-২০ বিশ্বকাপ, রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দলকে। যেভাবে ব্যাট করেছে, তাতে বাকিদের কাজটা সহজ হয়ে গিয়েছে। ও সত্যিকারের নেতা। দলের সকলকে নিজের মতো খেলতে দেয় রোহিত।”

আরও পড়ুন- ফের নজির রোনাল্ডোর, তবে এবার আর মাঠে নয়, মাঠের বাইরে


Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...