Tuesday, June 23, 2026

আনোয়ার নিয়ে বড় আপডেট, ফেডারেশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

আনোয়ার আলি ইস্যুতে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট।গতকাল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিল ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলি নিজে। সেই আবেদনের এদিন রায় দিল দিল্লি হাইকোর্ট। অর্থাৎ আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত আনোয়ারের ওপর ফেডারেশনের শাস্তির সিদ্ধান্ত কার্যকর থাকবে না। এছাড়াও প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আনোয়ার আলিকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত আনোয়ার ইস্টবেঙ্গলের খেলোয়াড় নন। এই রায়ের শনিবার ফের শুনানি।

জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলের দাবি ছিল, ফেডারেশনের পক্ষ থেকে যে শাস্তির কথা জানিয়েছে, সেখানে ঠিক কী কারণে এত বড় শাস্তি পাচ্ছেন আনোয়ার তা বলা নেই। কোর্টে এআইএফএফ-এর আইনজীবীও সে কথা মেনে নেন বলে সূত্রের খবর। আর সেই কারণেই ব্যানের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়, একটা রায় দিলে সেটা কীসের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে সেটা অবশ্যই জানাতে হয়। এক্ষেত্রে সেটা হয়নি। পাশাপাশি একজন ফুটবলারের কেরিয়ারের প্রশ্ন তুলেও প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করা হয়।

গত মঙ্গলবারই এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয় চার মাস ইস্টবেঙ্গলের ফুটবলার আনোয়ার আলিকে নির্বাসিত করা হয়েছে। এছাড়াও ১২ কোটি ৯০ লক্ষ্য টাকা ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলিকে জরিমানা করা হয়, যেটা মোহনবাগান ক্লাবের হাতে তুলে দিতে বলা হয়। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি ক্লাবের ওপর দুই উইন্ডোর জন্য প্লেয়ার রেজিস্ট্রেশনে নিষাধাজ্ঞার নির্দেশও দেওয়া হয়। আনোয়ারের বিরুদ্ধে অবৈধভাবে চুক্তি ভঙ্গ এবং তাতে দুই ক্লাবের জড়িত থাকার অভিযোগে এই শাস্তি ঘোষণা করা হয়।

এদিকে হাইকোর্টের নির্দেশের পরেই ট্যুইট করে এই স্থগিতাদেশের কথা জানান দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ। সেই ট্যুইট এখন ভাইরাল।

আরও পড়ুন- রোহিতের মুম্বই ছাড়ার জল্পনার মধ্যেই হিটম্যানের ‘দল-প্রীতি’র কথা পীযূষের মুখে


Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...