Tuesday, June 23, 2026

রাজ্য সরকার-শাসকদলকে বেকায়দায় ফেলতে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলার ছক! কুণালের বিস্ফোরক পোস্ট

Date:

Share post:

স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়ার ডাক্তারদের অবস্থানে হামলা চালিয়ে রাজ্য সরকার শাসকদলকে বদনাম করার ষড়যন্ত্র চলছে। কথোপকথন পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের স্যোশাল মিডিয়ায় (Scocial Media) তিনি অভিযোগ করেন, এক বাম যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের ভয়ঙ্কর চক্রান্ত চলছে। তাঁর অভিযোগ, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) অবস্থানে বিপুল বহিরাগতদের আনাগোনা চলছে। সেই জায়গা থেকেই এই হামলার ছক কষা চলছে।নিজের এক্স হ্যান্ডেল কুণাল লেখেন,
“ভয়ঙ্কর চক্রান্ত।
সল্ট লেকে ডাক্তারদের ধরনায় হামলা চালিয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে বেকায়দায় ফেলতে কথা এক বাম যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের মধ্যে। ওদের সূত্রেই পাওয়া। অবিলম্বে পুলিশ প্রশাসন ওখানে বহিরাগত প্রবেশ বন্ধ করুক।“
এর পরেই সেই কথোপকথনের কিছুটা অংশ পোস্ট করেন তিনি। সেখানে লেখা,
“All Alert
-” সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়ানোর জন্যে।”
-” অর্ডার করলে উড়িয়ে দে।”
ভয়ঙ্কর কথোপকথন হাতে এসেছে, ওদের সূত্রেই।
রাজ্য সরকার ও তৃণমূলকে সমস্যায় ফেলতে বামপন্থী এক যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের চক্রান্ত। ডাক্তারদের ধরনায় হামলার। ঘটনাস্থলে যাতায়াত বিজেপির যুবদেরও।
পূর্ণাঙ্গ সংলাপে আরও স্পষ্ট রূপরেখা।
পুলিশ, প্রশাসন নজর দিন। ওখানে বহিরাগত প্রবেশ থামানো হোক।
একটু পরে আরও কিছু অংশ দেব। সব ওই শিবির থেকেই ‘লিক’ করছে। কারণ, ওদিকেও দুএকজন এই ভয়ানক খেলায় ঢুকতে দ্বিধাগ্রস্ত।“

কুণালের (Kunal Ghosh) অভিযোগ, রাজ্য সরকারকে বদনাম করতে ধর্না-আন্দোলনে হামলার ছক কষছে BJP। সেই কারণে অবিলম্বে বহিরাগতদের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ।










Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...