Thursday, June 25, 2026

দাবিতে অনড়, বৃষ্টি মাথায় নিয়েই জুনিয়র ডাক্তারদের চতুর্থদিনের অবস্থান বিক্ষোভ চলছে

Date:

Share post:

তারা নিজেদের অবস্থানে অনড়। কোনওভাবেই নিজেদের দাবি থেকে সরে আসতে রাজি নন। পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে ধর্না চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।শুক্রবার বৃষ্টির মধ্যেও তাদের সেই অবস্থান বিক্ষোভ চলছে।এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নবান্নের তরফে বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক ভেস্তে যায়।পুরো বিষয়টিতে হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে মেল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

শুক্রবার তাঁদের ধর্না চতুর্থ দিনে পড়ল। এদিন দুপুরে বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বৃষ্টির মাঝেই অবস্থানরত জুনিয়র ডাক্তারেরা নিজেরাই ত্রিপল ধরে দাঁড়িয়ে পড়েন। কেউ কেউ গায়ে বর্ষাতি চাপিয়ে নেন। ত্রিপলের নীচে দাঁড়িয়েই চলে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।

আন্দোলনরত ডাক্তাররা জানিয়েছেন, নবান্নের তরফে শুক্রবার বিকেল পর্যন্ত নতুন করে কোনও মেইল করা হয়নি। বৃস্পতিবার সন্ধ্যায় যে বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকের সরাসরি সম্প্রচার করার শর্তে অনড় ছিলেন ডাক্তাররা। সেই দাবি থেকে তারা সরে আসছেন না। তবে, সরাসরি সম্প্রচার না করে বৈঠকের ভিডিয়ো রেকর্ডিং করায় রাজি ছিল প্রশাসন।প্রায় দু ঘণ্টার বেশি অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রী সভাঘর ছেড়ে চলে যান। জুনিয়র ডাক্তাররাও নবান্ন থেকে ধর্না স্থলে ফেরত আসেন। শুক্রবার তারা জানিয়েছেন, ফের নবান্নের তরফে নতুন করে বৈঠকের কোনও উদ্যোগ নেওয়া হয় কিনা, সে ব্যাপারে তারা অপেক্ষায় রয়েছেন।











Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...