Monday, April 6, 2026

বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি শুরু ভারতের, নেটে দীর্ঘক্ষণ ব্যাট বিরাটের : সূত্র

Date:

Share post:

১৯ সেপ্টেম্বর থেকে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে গৌতম গম্ভীরের দল। আর সেই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিল টিম। রোহিত শর্মা-বিরাট কোহলিদের নিয়ে অনুশীলনে নামেন গম্ভীর। ক্লোজড ডোর অনুশীলন করান টিম ইন্ডিয়ার হেড কোচ। মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে নেমেছিল ভারত। এবার ফের লাল বলের অভিযান শুরু। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে। পরের টেস্ট কানপুরে।

জানা যাচ্ছে, দলীপ ট্রফিতে যারা খেলছেন তাদেরকে বাদ দিয়ে বাকিদের নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন গম্ভীর। সূত্রের খবর, প্রথম দিন নেটে ৪৫ মিনিট অনুশীলন করেছেন কোহলি। প্রায় ন’মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক । শেষবার কোহলিকে টেস্টে দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অন্যদিকে বল হাতেও নাকি নেমে পড়েন যশপ্রীত বুমরাহ। তিনিও নেটে অনেকক্ষণ বল করেছেন বলেই খবর। টি-২০ বিশ্বকাপের পর মাঠে ফিরতে চলেছেন বুমরাহ। টেস্ট মরশুমের কথা ভেবে জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে খেলায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বুমরাহ ছাড়াও অনুশীলনে ছিলেন ঋষভ পন্থ, লোকেশ রাহুল।

আরও পড়ুন- আনোয়ার নিয়ে বড় আপডেট, ফেডারেশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...