Monday, April 6, 2026

এবার বিধানসভার অভ্যন্তরে স্টল খুলল তন্তুজ, কেনাকাটার সুযোগ পাবেন আম-জনতাও

Date:

Share post:

দুর্গাপুজোর আগে হাতে একমাসও নেই। শহর-জেলা জুড়ে পুজোর আবহ একটু একটু বাড়ছে। উৎসবের এই আবহে এবার জুড়ে গেল রাজ্য বিধানসভারও নাম! এই প্রথম বিধানসভার অভ্যন্তরে বিক্রয় কেন্দ্র চালু করল তন্তুজ। এখানে শাড়ি, পাঞ্জাবি প্রভৃতি নানা ধরনের পোশাক পাওয়া যাবে। থাকছে বিশেষ ছাড়েরও ব্যবস্থা। এই বিক্রয় কেন্দ্র তথা প্রদর্শনী চলবে ২ অক্টোবর পর্যন্ত। শুক্রবার এর উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান বিধান সভার কর্মীদের সুবিধার জন্য এই প্রথম বিধান সভা চত্বরে এই ধরনের প্রদর্শনী শুরু হলো। তবে বাইরের মানুষ জনরাও এখানে কেনাকাটা করতে পারবেন। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, স্বপন দেবনাথ প্রমুখ।

বিধানসভার হাইকোর্ট সংলগ্ন গেট দিয়ে প্রবেশের পরই তন্তুজ’র বিপণন কাউন্টার। গুরুত্বপূর্ণ এই গেট দিয়ে সাধারণ মানুষ বিধানসভায় প্রবেশ করে শাড়ি, জামাকাপড় কিনতে পারবেন। সাধারণত বিধায়করা, বিধানসভার কর্মচারীরা এবং নির্দিষ্ট পরিচয়পত্রধারী সাংবাদিকরা বিধানসভায় প্রবেশ করতে পারেন। কিন্তু আজ থেকে আগামী কয়েকদিন সাধারণ মানুষও বিধানসভার একটি নির্দিষ্ট গেট দিয়ে ঢুকতে পারবেন। তবে সেখানে প্রবেশ করার পর কেনাকেটা সেরেই একই গেট দিয়ে ক্রেতাদের বেরিয়ে যেতে হবে।

আরও পড়ুন- সংসদীয় স্থায়ী কমিটিতে কি তৃণমূলকে বঞ্চনা করা হবে?

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...