Sunday, March 29, 2026

অতিমারি ফেরার আশঙ্কা! চিনেই তৈরি কোভিডের মহৌষধ ‘ন্যানোভ্যাক্সিন

Date:

Share post:

কোভিড ১৯ (Covid 19) আতঙ্কের স্মৃতি এখনও স্পষ্ট। ভ্যাকসিন, বুস্টারের সাহায্যে করোনাপর্ব আপাতত অতীত হয়েছে। কিন্তু ভবিষ্যতে আবার যদি ফিরে আসে? গবেষকরা বলছেন, আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না আর ঠিক সেই কারণেই এবার চিনের ল্যাবরেটরিতে তৈরি হলো কোভিডের মহৌষধ ‘ন্যানোভ্যাক্সিন’ (Nanovaccine) । বিজ্ঞানীরা বলছে শুধু ডেল্টা বা ওমিক্রনই নয়, করোনা ভাইরাস যদি কোন নতুন ভেরিয়েন্ট নিয়েও সামনে আসে তাহলেও এবার মোকাবিলা করা সহজ হবে।

কথায় আছে যে জিনিস বা যে গল্পের যেখানে শুরু হয় তার শেষটাও সেখানেই লেখা থাকে। তাই হয়তো বিতরকের শিরোনামে থাকা উহান গবেষণাগারেই (Wuhan institute laboratory ) ন্যানোভ্যাক্সিন তৈরি হল। আসলে করোনা পর্বের আগে বাদুড়ের শরীর থেকে ছড়ানো ভাইরাস নিয়ে গবেষণা করছিল উহান ইনস্টিটিউট। অভিযোগ উঠেছিল, সেই সময়ে ওই গবেষণাগার থেকেই বাইরে আসে করোনার জীবাণু। যার মূল্য দিতে হয়েছে গোটা বিশ্বকে। কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছিল ড্রাগনের দেশকে। কিন্তু তারা পরীক্ষা-নিরীক্ষা করা বন্ধ করেনি। অবশেষে মিললো সুফল। করোনা ভাইরাসের এপিটোপের সঙ্গে ফারিটিন এবং একটি রক্তকণার প্রোটিনকে মিলিয়ে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। মনে করা হচ্ছে এই টিকা কোভিডের সব মিউটেশনের সঙ্গেই লড়াই করতে প্রস্তুত।


Related articles

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...

জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই...

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...