Wednesday, June 17, 2026

প্রথম ম্যাচে হাতছাড়া তিন পয়েন্ট, মুম্বইয়ের সঙ্গে ড্র করে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?

Date:

Share post:

গতকাল আইএসএল-এর প্রথম ম্যাচে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে জোসে মোলিনার দল। দ্বিতীয়ার্ধে কার্যত ডিফেন্সের ভুলে গোল হজম করে সবুজ-মেরুন। আর দলের এই পারফরম্যান্সে হতাশ বাগান কোচ । মেনে নিলেন ডিফেন্সে এখনও অনেক কাজ বাকি। ডিফেন্সের কারণেই যে তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে মেনে নেন বাগান কোচ ।

ম্যাচ শেষে মোলিনা বলেন, “ আমাদের দল খারাপ ফুটবল খেলেনি। কিন্তু কয়েকটা মুহূর্তে ভুল করে ফেলেছে। এই ভুলগুলো শোধরাতে হবে। ছেলেরা ভাল খেলছে, আরও ভাল খেলার চেষ্টা করছে। আমরা আজ জয়ের দোরগোড়ায় ছিলাম। কিন্তু মুহূর্তের ভুলের জন্য তা সম্ভব হয়নি। এই ভুলগুলো বার বার করলে চলবে না। ” এরপরই মোলিনা বলেন, “ এটা মোটেই ভাল নয়। আমি খুশি নই। আমাকেই দলের ছেলেদের ঠিকমতো বোঝাতে হবে। ওরা যাতে এত গোল না খায়, তা নিশ্চিত করতে হবে। প্রতি ম্যাচে এত গোল খাওয়া আমার মোটেই পছন্দ নয়। আমি ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখব।” এদিকে দলের খেলায় হতাশ হলেও, দীপেন্দু বিশ্বাসের খেলায় খুশি মোলিনা। তিনি বলেন, “ দীপেন্দুর খেলায় আমি খুশি। ও ডুরান্ড কাপে কয়েকটা ম্যাচে খেলেছিল। তখনই ঠিক করি ওকে আইএসএলে খেলাব। প্রথম ম্যাচে ওর পারফরম্যান্স ভাল। আনোয়ার চলে যাওয়ার পর একজন ভাল ভারতীয় সেন্টার ব্যাক খুঁজে বার করা মোটেই সহজ ছিল না। দীপেন্দুকে ঠিকমতো তৈরি করতে পারলে আমরা আইএসএলে একজন ভাল ডিফেন্ডার পেতে পারি। আক্রমণেও একজন বাড়তি বিদেশি খেলোয়াড় পেতে পারি। দীপেন্দু পরিশ্রমী ছেলে। নিজেকে প্রমাণ করতে চায়। ওকে ভবিষ্যতেও খেলাব।”

আরও পড়ুন- আজ আইএসএল-এর অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রথম ম্যাচে লাল-হলুদের সামনে বেঙ্গালুরু

 


Related articles

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত, কে দিল সন্ধান!

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC)...

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...