Tuesday, June 23, 2026

আজ আইএসএল-এর অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রথম ম্যাচে লাল-হলুদের সামনে বেঙ্গালুরু

Date:

Share post:

আজ আইএসএল-এর অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম্যাচ অ্যাওয়ে । প্রথম ম্যাচে লাল-হলুদের সামনে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুর ব্যস্ত শহরাঞ্চলের মধ্যিখানে কান্তিরাভা স্টেডিয়াম। শনিবার এখানেই এবারের আইএসএলের প্রথম ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল।

অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইএসএল যাত্রা শুরু করছেন লাল হলুদের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে পারলে ভাল হত। কিন্তু সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। তাঁর দলও সবরকম পরিস্থিতির জন্য তৈরি। কুয়াদ্রাত আরেক ধাপ এগিয়ে এমনও বলছেন যে, তাঁরা তিন পয়েন্টের জন্য মাঠে নামবেন। অর্থাৎ জয় ছাড়া আর কিছু ভাবছেন না।

গতবছর এই বেঙ্গালুরুর বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-২ গোলে হেরেছিল ইস্টবেঙ্গল। ভুল পেনাল্টি কি না, বিতর্ক হয়েছিল প্রচুর। কুয়াদ্রাতের দাবি, সেদিন ৩ পয়েন্ট প্রাপ্য ছিল লাল হলুদের। কিন্তু এখন সেসব ভুলে শনিবারের ম্যাচে মনোনিবেশ করছেন। তিনি ম্যাচে শুরু থেকেই ঝাঁপাতে নির্দেশ দিয়েছেন ছেলেদের। এই কান্তিরাভায় পাঁচ বছর কাটিয়েছেন কুয়াদ্রাত। এই মাঠকে তাই খুব ভাল চেনেন। তিনি বোঝেন ঘরের মাঠে সুনীলরা খুব শক্তিশালী। কিন্তু ইস্টবেঙ্গলও প্রস্তুত।

কুয়াদ্রাত প্রতিপক্ষ দল নিয়ে বলেছেন, “ওরা খুব শক্তিশালী। দলে অনেক ওজনদার ফুটবলার রয়েছে। কিন্তু আমরা জেতার জন্য খেলব। আর আমাদের লক্ষ্য থাকবে পয়েন্ট টেবিলে প্রথম ছয়ে থাকা। তাহলে আমরা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকব। তবে এখনই অতদূর ভাবছি না। আপাতত আমাদের লক্ষ্য হল বেঙ্গালুরু ম্যাচে জয়। আমরা একটা করে ধাপ ধরে এগোতে চাই।“

আনোয়ার নিয়ে সমস্যায় রয়েছে লাল-হলুদ। ইস্টবেঙ্গল কোচ বলেছেন, “আনোয়ার তাঁর দলের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু এখন এসব নিয়ে ভেবে লাভ নেই। কারণ গোটা ব্যাপারটা তাঁদের হাতে নেই। নন্দ আগেরদিন অনুশীলন থেকে উঠে গেলেও তাঁকে নিয়ে সমস্যা নেই।” লাল-হলুদ কোচের দাবি, ক্লান্তি ছাড়া কোনও সমস্যাই ছিল না। বেঙ্গালুরু ম্যাচের আগে ইস্টবেঙ্গলকে ভাবাচ্ছে তাদের ডিফেন্স। রোগটা ডুরান্ডে ধরা পড়েছিল। ইস্টবেঙ্গল কোচের অবশ্য দাবি, সুনীলদের সামনে এই ডিফেন্সই কোমর কষে লড়বে। তাঁরা দলের দুর্বল জায়গা গুলোর মেরামতি সেরে ফেলেছেন। ফলে কুয়াদ্রাত মনে করছেন, গ্রেট সুনীলও শনিবারের ম্যাচে ক্লেটনদের সামনে সুবিধা করতে পারবেন না।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...