Monday, April 6, 2026

বর্ডার গাভাস্কর ট্রফিতে কে এগিয়ে ভারত না অস্ট্রেলিয়া ? মুখ খুললেন শামি

Date:

Share post:

সিএবির বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান যোগ দিতে শহরে মহম্মদ শামি। সিএবির বিশেষ পুরস্কার পান ভারতের তারকা ক্রিকেটার। আর সেই পুরস্কারের পরই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে মুখ খুললেন শামি। বর্ডার-গাভাস্কর ট্রফিতে গত দুবারই অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছে ভারতীয় দল। শামির মতে এবারও সেখানে হ্যাটট্রিকের লক্ষ্য নামবেন রোহিতরা।

এই নিয়ে শামি বলেন, “ আমাদের নিয়ে অস্ট্রেলিয়াকে ভাবতেই হবে। আমরা দু’বার ওখানে জিতেছি। ওদের বিশেষ প্রস্তুতি নেওয়া উচিত। আগে অস্ট্রেলিয়াকে ওদের মাটিতে কেউ হারাতে পারত না। চিন্তা অস্ট্রেলিয়ার থাকা উচিত। ” ২২ নভেম্বর থেকে শুরু বর্ডার গাভাস্কর ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার দল।

এদিকে সিএবি থেকে বিশেষ পুরস্কারের পর বাংলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শামি। তিনি বলেন, “বাংলা, সিএবি এবং যাঁরাই আমার পাশে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ। আমাকে বাংলা তৈরি করেছে । এটা একটা লম্বা যাত্রা। ”

আরও পড়ুন- ইন্টারকন্টিনেন্টাল কাপে ব্যর্থ ভারতীয় দল, কেন ট্রফি হাতছাড়া ? মুখ খুললেন বাইচুং ভুটিয়া

 


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...