Monday, April 6, 2026

থিমে ‘চাকদহ এক্সপ্রেস’! ঝুলনকে নিয়ে এবার সাজছে পুজোর মণ্ডপ

Date:

Share post:

পুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। ইতিমধ্যেই শহরের বিভিন্ন পুজো কমিটি তাঁদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে মগ্ন। আর সেই পুজোয় শহর কলকাতার একটি পুজো কমিটির ভাবনায় ধরা দেবেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী (Jhulan Goswami)।

দমদম নাগেরবাজারের ক্ষুদিরাম কলোনির শারদোৎসবের ৭৫তম বর্ষের ভাবনা – নারী শক্তি। আর সেই থিমকে আরও প্রাণবন্ত করতে তুলে ধরা হচ্ছে ভারতীয় ক্রিকেটের চাকদহ এক্সপ্রেসকে। এবারের মণ্ডপ সেজে উঠছে শিল্পী মধুরিমা ভট্টাচার্যের ভাবনায়। কিভাবে নারী শক্তির আলোয় চাকদহ এক্সপ্রেসের ক্রীড়াজীবনকে শারদোৎসবের মঞ্চে তুলে ধরা যায়, সেই বিষয়ে ভাবনা চূড়ান্ত হতেই ক্রিকেটার ঝুলনের সঙ্গে যোগাযোগ করেন শিল্পী। নদিয়া জেলার চাকদহ থেকে লড়াই করে উঠে আসা ঝুলনের ক্রীড়াজীবন নিয়ে পুজো মঞ্চ সাজানোর জন্য অনুমতি চাওয়া হয় প্রাক্তন ভারতীয় অধিনায়কের কাছে। শিল্পীর কথায়, বর্তমান সমাজে নারীরা সব বিভাগেই এগিয়ে আসছেন। আর সেক্ষেত্রে ঝুলন অনুপ্রেরণা। এবার মণ্ডপ তৈরি হবে ইডেন গার্ডেনের ধাঁচে। ক্রিকেটারের জীবনবৃত্তান্ত দিয়ে মণ্ডপের আঙ্গিক সাজিয়ে তোলা হবে। মণ্ডপে থাকবে ঝুলনের ফাইবারের মূর্তিও।

আরও পড়ুন- দুর্যোগ উপেক্ষা করে আরজি কর কাণ্ডের প্রতিবাদ! শহরের রাস্তায় মিছিল স্কুলের প্রাক্তনীদের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...