Saturday, June 27, 2026

দুর্যোগ উপেক্ষা করে আরজি কর কাণ্ডের প্রতিবাদ! শহরের রাস্তায় মিছিল স্কুলের প্রাক্তনীদের

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং সুবিচারের দাবিতে রবিবার মিছিল হল কলকাতায় ৷ মিছিলে সামিল হলেন উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার সব স্কুলের প্রাক্তনীরা ৷ শহরের ভিক্টোরিয়া হাউস এদিন শুরু হয় মিছিল। শ্যামবাজারের কিছু আগে মিছিল শেষ হয় শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে।  প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্ল্যাকার্ড হাতে পথে নামে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। এর আগেও একাধিকবার একাধিক স্কুলের প্রাক্তনী ও পড়ুয়ারা আলাদা করে মিছিল করেছিলেন ৷

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে অন্যদিকে আবার একই সঙ্গে এদিন করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল করছেন এরাজ্যের বিভিন্ন হাসপাতালের নার্সরা। তাঁদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ডের পাশাপাশি দেখা যায় জাতীয় পতাকাও। পাশাপাশি এদিন মাথায় ছাতা নিয়ে মিছিলে হাঁটলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের মিছিলেন পা মেলালেন সাধারণ মানুষও। যতক্ষণ না পর্যন্ত তাঁদের পাঁচ দফা দাবি পূরণ হচ্ছে ততদিন ধর্না চলবে বলেও জানিয়ে দেন তাঁরা।

প্রসঙ্গত আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় শনিবার গ্রেফতার হয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির পর এবার ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছে সিবিআই।

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে হঙ্কার বাংলাদেশ অধিনায়কের , কী বললেন তিনি ?

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...