Sunday, April 26, 2026

কলতান-কেলেঙ্কারির পরই ফোনালাপের কায়দা বদল! অভিযোগ মেনে নিল বামেরা?

Date:

Share post:

স্বাস্থ্যভবনে জুনিয়র ডাক্তারদের ধরনামঞ্চ ওড়ানোর ভয়ংকর ষড়যন্ত্রের অভিযোগ তুলে একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয় (ভাইরাল অডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। আর তাতে কলকাতার ডিওয়াইএফআই (DYFI) নেতা কলতান দাশগুপ্তর কণ্ঠস্বর প্রমাণ তুলে ধরে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপরই নিজেদের যোগাযোগের ক্ষেত্রেও কৌশল বদল করে ফেলল বামেরা! সরাসরি ফোন আর নয়, হোয়াটসঅ্যাপ কল (Whatsapp call)-কেই বেছে নিছেন তাঁরা। হঠাৎ শ্রমজীবীদের দল কেন ব্যয়বহুল ইন্টারনেট কলিংয়ের পথে গেল তা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।

 

সিপিএম যুব নেতা কলতান দাশগুপ্তর সঙ্গে জনৈক ব্যক্তির কথোপকথনের অডিও ভাইরাল হতেই তিনি গ্রেপ্তার হয়েছেন। বিধাননগর পুলিশের (Bidhannagar Police Commissionerate) দাবি কথোপকথনের একটি কণ্ঠ কলতানের। যদিও কলতানের কথোপকথন এভাবে ফাঁস হল কীভাবে, তা নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছে সিপিএম। পেগাসাসের মতো প্রযুক্তি ব্যবহৃত হয়েছে বলেও প্রশ্ন তুলেছে বামেরা। পাশাপাশি সুজন চক্রবর্তীর অভিযোগ, AI-এর ব্যবহার করা হয়েছে। তবে কারণ যাই হোক এই বিষয় থেকে শিক্ষা নিয়ে নিজেদের বদল করতে চলেছে লাল বিগ্রেড।

বামেদের একাংশ যেখানে দাবি করছেন ভাইরাল হওয়া অডিও ভুয়ো ভাবে তুলে ধরা হয়েছে, সেখানে কেন হঠাৎ যোগাযোগের পথ বদল? সাধারণত গোপণ কথা বলতে ইন্টারনেট কলিংয়ের (internet calling) সাহায্য নেওয়া হয়। এমন কী হল যে বামেদের হঠাৎ গোপনীয়তার প্রয়োজন হল। তাঁরা কী আরও কিছু ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করছেন, প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী কলতানের ফোনালাপ ফাঁস হয়ে যেতেই সাবধানী বামেরা? সেক্ষেত্রে ফাঁস হওয়া ফোনালাপ যে কলতানেরই, এমনটাও কী পরোক্ষে মেনে নিচ্ছে ডিওয়াইএফআই, প্রশ্ন উঠেছে।

একদিকে পুলিশি তদন্তে উঠে এসেছে কণ্ঠস্বর কলতানের। সেই সঙ্গে বামেদের কথা বলার পন্থা বদল, এমনকি কোনও প্রতিবাদও নেই বামেদের তরফে। এরপরেই রাজ্য সরকারকে বদনাম করার চক্রান্ত নিয়ে সরব হয়েছে তৃণমূল। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের দাবি, “এত বড় যে একটা ছক হয়েছিল ডাক্তারবাবুদের মিছিলে বা ধর্নায় হামলা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বদনাম করা, সেটা ফাঁস হয়ে গেল।”

Related articles

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...

‘বেহালা এলে গর্ব হয়’, মেট্রো প্রকল্পের সাফল্য স্মরণ করিয়ে বিজেপিকে কটাক্ষ মমতার 

“বেহালা এলে আমার খুব গর্ব হয়। কেন জানেন? এই মেট্রো রেলটা আমি পুরো করে দিয়েছিলাম। উদ্বোধনটাও করেছিলাম। কাজও...