Friday, June 26, 2026

৬৬২ কোটি টাকায় বাড়ি কিনে মামলায় জড়ালেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি!

Date:

Share post:

নিজের পরিচয় সামনে না এনে ১৯ হজার বর্গফুটের স্থায়ী সাত বেডরুমের  বাড়ি কিনে আইনি জটিলতায় বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি! ব্রাজিলিয়ান ধনকুবের তথা ‘টেকটো’-এর সহ-প্রতিষ্ঠাতা লিয়ো ক্রিস তাঁর বাড়িটি বিক্রি করেছিলেন ৬৬২ কোটি টাকায়। কিন্তু বাড়ির নতুন মালিক সম্পর্কে সঠিক তথ্য ছিল না বলে তিনি দাবি করেছেন। পরে তিনি জানতে পারেন তার মিয়ামি বিচ ম্যানসনের নতুন মালিক আর কেউ নয়, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এই প্রাসাদোপম বাড়িটি বিক্রিতে মধ্যস্থতার দায়িত্ব পালন করেছে রিয়্যাল এস্টেট সংস্থা ডগলাস এলিম্যান।

ক্রিস তার মিয়ামি বিচ ম্যানসনটি বিক্রির জন্য ২০২১ সালে প্রায় ৭১৩ কোটি টাকা দাম দিয়েছিলেন। সেসময় তার এই বাড়িটির জন্য ৬৬২ কোটি দর পান  ব্রাজিলিয়ান ধনকুবের। এরপর মধ্যস্থতাকারী রিয়্যাল এস্টেট সংস্থার ডগলাস এলিম্যানের কাছে জানতে চান ক্রেতা বেজোসই কি না।পার্কার নাকি তখন না বলে আসল তথ্য গোপন করে যান। এরপর ৭.১ শতাংশ কম দামে তাঁর বাড়ি বিক্রি করার পর লিয়ো ক্রিস বুঝতে পারেন ক্রেতা আসলে বেজোসই।

ক্রেতার পরিচয় গোপন রেখে ভুল তথ্য দিয়ে সম্পত্তির অবমূল্যায়ন করানো হয়েছে, এই অভিযোগ তুলে বাড়ির আগের মালিক ক্রিস রিয়্যাল ইতিমধ্যে এস্টেট সংস্থা ডগলাস এলিম্যানের বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য মামলা করেছেন। পাশাপাশি ক্রিসের আইনজীবীর বক্তব্য করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ভুল ভাবে উপস্থাপন করে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে ফেলা হয়েছে তার মক্কেলকে।আর এই যুক্তিতে টেকটো’-এর সহ-প্রতিষ্ঠাতা লিয়ো ক্রিস আরও ৫০ কোটি টাকার দাবি জানিয়েছেন।











Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...