Friday, June 26, 2026

ফের বিমাতৃসুলভ আচরণ! কারণ ছাড়াই ফিরহাদের মস্কো সফরে ‘না’ বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

বাংলার উন্নয়নে কেন্দ্রের বিজেপি সরকার বরাবর বাধা দিয়ে এসেছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর দক্ষ প্রশাসনিক তৎপরতায় বারবার বাংলার প্রকল্পই গোটা দেশের রোল মডেল হয়েছে। কার্যত বাংলার সুনামে ঈর্শাকাতর কেন্দ্রের সরকার এবার কোনও কারণ না দেখিয়েই বাতিল করল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ব্রিকস (BRICS) সম্মেলনে মস্কো (Moscow) সফর। রাজ্যের উন্নয়নে যাতে কোনওভাবেই সাহায্য না আসে, এবার সরাসরি সেই বিমাতৃসুলভ আচরণ মোদি সরকারের।

রাশিয়ার মস্কোয় ব্রিকস (BRICS) অন্তর্ভুক্ত দেশগুলির সম্মেলনের বিভিন্ন বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবছর ভারতের একমাত্র মেয়র হিসাবে সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে তাঁকে ছাড়পত্রও দেওয়া হয়ে গিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফেও মস্কো যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন ফিরহাদ। ১৭ সেপ্টেম্বর থেকে যেখানে রাজ্য তথা শহরের প্রতিনিধিত্ব করার কথা ছিল ফিরহাদ হাকিমের, সেখানে শনিবারই তাঁর মস্কো সফর আটকে দেয় বিদেশমন্ত্রক (MEA)।

বিদেশ মন্ত্রকের তরফে এই সফর বাতিলের কোনও ব্যাখ্যাও দেওয়া হয়নি। শুধুমাত্র লেখা হয়েছে, ‘রাজনৈতিক দৃষ্টিকোণ’ (political angle) থেকে সফরের অনুমতি বাতিল করা হয়েছে। আর সেখানেই উঠেছে প্রশ্ন। সম্পূর্ণভাবে ব্রিকস ভুক্ত দেশগুলির উন্নয়নের ও পারস্পরিক সহযোগিতার কারণে যে সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে রাজনৈতিক অভিসন্ধি কীভাবে সফরের পথে অন্তরায় হয়, প্রশ্ন তৃণমূলের। সেই সঙ্গে মস্কোর মেয়র (Mayor of Moscow) এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন কলকাতার মেয়রকে। দুই ঐতিহাসিক শহরের আদান প্রদানের পথে কেন বাধা দিল বিদেশমন্ত্রক, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্মানজনক সফরে কেন্দ্রের সরকারের ‘না’ মোদি সরকারের দ্বিচারিতাকেই স্পষ্ট করছে বলে পুরসভার একাংশেরও মত।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...