Friday, June 26, 2026

কলকাতার সাতটি জায়গায় ‘মে আই হেল্প ইউ বুথ’ খুলছে রাজ্য

Date:

Share post:

রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যাতে রোগী পরিষেবায় অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ‘বুথ’ খুলছে সরকার। কলকাতার সাতটি জায়গায় ‘মে আই হেল্প ইউ বুথ’ খোলা হচ্ছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর এ বিষয়ে উদ্যোগী হয়েছে।
জানা গিয়েছে, কিছু ডাক্তারের আন্দোলনের কারণে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। এই আবহে বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী ভর্তিতে সাহায্য করতে এবং দ্রুত রোগীর ভর্তি নিশ্চিত করতে সরকার উদ্যোগী হয়েছে। এই বুথগুলি থেকে অ্যাম্বুল্যান্সের সুবিধাও পাওয়া যাবে।

সরকারের স্বাস্থ্য বিষয়ক সহায়তার বুথ থাকবে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে, নিবেদিতা সেতুর টোল প্লাজ়ার কাছে, কামালগাজি মোড়ে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে, তারাতলা মোড়ে, রাজারহাটে মঙ্গলদীপ আন্ডারপাসের কাছে, জোকা ট্রাম ডিপোতে এবং গড়িয়ায়।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতাল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। গত এক মাসের বেশি সময় ধরে ঘটনার বিচার এবং উপযুক্ত নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা কর্মবিরতি পালন করছেন। রাজ্য সরকারের তরফে বার বার তাঁদের কাজে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু পাঁচ দফা দাবি না মানলে কর্মবিরতি উঠবে না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।











Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...