Wednesday, March 11, 2026

ফের ট্রাম্পকে খুনের চেষ্টা, ফ্লোরিডায় তার গল্ফ ক্লাবে চলল গুলি: ধৃত প্রৌঢ়

Date:

Share post:

রাজনৈতিক হিংস্রতার অযাচিত ঘটনাগুলি প্রায়শই ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব এবং অনুমানের জন্ম দেয় ।

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা এবারের নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আরও এক বার খুনের চেষ্টা। ফ্লোরিডায় তাঁর গল্ফ ক্লাবে গুলি চলেছে রবিবার। যদিও ট্রাম্প নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে। আগ্নেয়াস্ত্র-সহ এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস।
মাসখানেক আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সভায় হামলা হয়েছিল। বন্দুক হাতে ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এক যুবক। গুলিও চালিয়েছিলেন। অল্পের জন্য সে বার রক্ষা পেয়েছিলেন ট্রাম্প। গুলি তাঁর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। কান থেকে রক্তও ঝরেছিল বিস্তর। রবিবার আবার ট্রাম্পের উপর হামলার চেষ্টা হল।

জানা গিয়েছে ,‌রবিবার ফ্লোরিডায় গল্ফ ক্লাবে অনুশীলন করছিলেন ট্রাম্প। সে সময় আচমকা সেখানে গুলির শব্দ শোনা যায়। সিক্রেট সার্ভিসের কর্তারা দেখেন, আগ্নেয়াস্ত্র-হাতে ক্লাবের সামনে এক প্রৌঢ়। তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আগ্নেয়াস্ত্র ফেলে সেখান থেকে পালিয়ে যান প্রৌঢ়। পরে তাকে গ্রেফতার করা হয়। এফবিআই জানিয়েছে, ধৃতের নাম রায়ান ওয়েসলি রাউথ, বয়স ৫৮ বছর। গল্ফ‌ ক্লাবে ট্রাম্পের সঙ্গে তাঁর দূরত্ব ছিল ২৭৫ থেকে ৪৫০ মিটার। অন্তত চার বার তিনি গুলি চালিয়েছিলেন। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
হোয়াইট হাউসের জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পের উপর হামলার চেষ্টার ঘটনাটি শুনেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট নিরাপদ আছেন শুনে তাঁরা আশ্বস্ত হয়েছেন।

 

spot_img

Related articles

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...