Friday, April 3, 2026

বিশ্বে দাম কমছে তেলের, ভারতে বাড়ছে! তালিকা তুলে তোপ ডেরেকের

Date:

Share post:

বিশ্ববাজারে কমে যাচ্ছে অপরিশোধিত তেলের দাম। দেদার মুনাফা করে নিচ্ছে দেশের তেল উৎপাদক সংস্থাগুলি। অথচ ভারতে তেলের দাম প্রতিদিন বেড়ে চলেছে! এবার সাধারণ মানুৃষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার অন্যতম কারণ – পেট্রলের দাম কমানো নিয়ে সুর চড়ালো তৃণমূল। কেন্দ্রের জনবিরোধী সরকারকে তেলের দাম নিয়ে তোপ দাগলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

হিসাব-পরিসংখ্যান দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ডেরেক লিখেছেন, গত ১০ বছরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ২৪ শতাংশ। কিন্তু ভারতে পেট্রলের দাম বেড়েছে ৩০ শতাংশ। ২০১৪ সালের অগাস্টে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ১০২ মার্কিন ডলার। ভারতে পেট্রলের দাম ছিল ৭৩ টাকা প্রতি লিটার। ২০২৪ সালে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম কমে ৭৮ মার্কিন ডলার হলেও এদেশে পেট্রলের লিটারপ্রতি দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা।

সোমবার তৃণমূল সাংসদ প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তেলের দাম কমেছে তখন ভারতে কেন পেট্রলের দাম কমেনি। একইসঙ্গে ডেরেক মোদিকে বিঁধে লিখেছেন, তেল কোম্পানিগুলিকে বিরাট অঙ্কের মুনাফা দেওয়া সত্ত্বেও তা গ্রাহকদের দেওয়া হচ্ছে না।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...