Friday, April 3, 2026

২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় হকি দল

Date:

Share post:

২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় হকি দল। এদিন সেমিফাইনালে দক্ষিন কোরিয়াকে হারাল ৪-১ গোলে। টিম ইন্ডিয়ার হয়ে জোড়া গোল হরমনপ্রীত সিং-এর। একটি করে গোল উত্তম সিং এবং জার্মানপ্রীত সিং-এর। মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনালে ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ চিন।

ম্যাচের ১৩ মিনিটে ভারতকে এগিয়ে দেন উত্তম সিং। দ্বিতীয় গোল আসে ১৯ মিনিটে। ১৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত। ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত। তাঁর শট আটকাতে পারেননি দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। দ্বিতীয় কোয়ার্টারের বাকি সময়ে গোল আসেনি। হাফটাইমের আগেই ২-০ গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের ৩২ মিনিটের মাথায় সুমিতের কাছ থেকে লম্বা বল পান জার্মানপ্রীত সিং। বল ধরে সার্কেলে ঢুকে জোরাল শটে গোল করেন তিনি। ৩-০ এগিয়ে যায় ভারত। অবশ্য পরের মিনিটেই খেলায় ফেরে দক্ষিণ কোরিয়া। ৩৩ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেনম ইয়াং জিহুন। তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ মিনিটে আবার পেনাল্টি কর্নার পায় ভারত। আবার গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। চলতি প্রতিযোগিতায় সাতটি গোল করেছেন ভারত অধিনায়ক। শেষমেশ ৪-১ গোলে জয় পায় ভারতীয় দল।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন গাভাস্কার


Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...