Saturday, April 4, 2026

আরজি কর-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের আলোচনায় বসার প্রস্তাব রাজ্য সরকারের

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের আলোচনায় বসার প্রস্তাব দিল রাজ্য সরকার। রবিবার বিধাননগর কমিশনারেটের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য নিঃশর্ত ওই বৈঠকের প্রস্তাব দেওয়া হয়।

কমিশনারেটের তরফে জানানো হয়েছে, জুনিয়র ডাক্তাররা আলোচনায় আগ্রহী হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠকের বন্দোবস্ত করা হবে। এবিষয়ে জুনিয়র ডাক্তারদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী ধরনা মঞ্চে গিয়ে জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার ডাক দিয়েছিলেন। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেও শর্ত নিয়ে জটিলতা তৈরি করে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসেননি। গত সপ্তাহেও নবান্নর পক্ষ থেকে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু জুনিয়র ডাক্তারদের শর্তের জটেই তা শেষ পর্যন্ত ভেস্তে যায়।
গত ৮ আগস্ট, নাইট শিফট ছিল আর জি করের তরুণী চিকিৎসকের। পরদিন হাসপাতালেরই সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার তদন্তে নেমে প্রথমেই কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। এর পর কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সঞ্জয় বর্তমানে সিবিআই হেফাজতে। সম্প্রতি এই ঘটনায় আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে।











Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...