Saturday, April 4, 2026

আরজি করের প্রতিবাদ মিছিলে আলাপ! সেই ‘প্রতিবাদী’ বন্ধুদের দ্বারাই গণধর্ষিতা তরুণী

Date:

Share post:

আরজি কর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে আন্দোলন মিছিলে খড়দহের এমএস মুখার্জি রোডের এক তরুণীর সঙ্গে আলাপ হয় বেলঘরিয়ার বাসিন্দা অর্ঘ্য দাস, শুভম ধরের সঙ্গে। কিন্তু তখন নির্যাতিতা ঘুনাক্ষরেও টের পায়নি সুবিচারের কর্মসূচিতে পা মেলানো এই বন্ধুরাই তার ধর্ষক হয়ে উঠবে!

জানা গিয়েছে, ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান তুলে মাস খানেক আগে সোদপুর ট্রাফিক মোড়ে মিছিলে পা মিলিয়েছিলেন খড়দহের ওই তরুণী এবং বেলঘড়িয়ার এই দুই যুবক। সেখান থেকে বন্ধুত্ব হওয়ার পর সমাজ মাধ্যমে শুভমের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় হয় বছর উনিশের ওই তরুণীর। বন্ধুত্ব বাড়তে বাড়তে তা এমন পর্যায়ে পৌঁছায় যে শনিবার রাতে বন্ধু অর্ঘ্য দাসকে নিয়ে তরুণীর বাড়ি যায় শুভম। অভিযোগ, মদ্যপ অবস্থায় দুজনে তরুণীকে ধর্ষণ করে ভিডিও করে। সেই ভিডিও দেখিয়ে পরে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ। রবিবারই খড়দহ থানার অভিযোগ দায়ের করেন ওই তরুণী। লিখিত অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। বারাকপুর মহকুমা আদালতে সোমবার পেশ করা হয় ধৃতদের। বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে খড়দহের বলরাম সেবা মন্দির হাসপাতালে।

আরও পড়ুন- পানশালায় গোলমালের অভিযোগ! হাওড়ায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সহ ৩ পুলিশ-কর্মী

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...