Saturday, June 20, 2026

অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আন্দোলনরত চিকিৎসকদের, লেখা হচ্ছে মিনিটস

Date:

Share post:

দু’ঘণ্টা ৪৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকের পরে আপাতত কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে চলছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার নির্যাস লেখার কাজ। সদিচ্ছা নিয়ে বারবার চেষ্টা করে অবশেষে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) আলোচনার টেবিলে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, সন্ধেয় মুখ্যমন্ত্রীর কালীঘাটে বাড়িতে বৈঠকে যোগ দেন আন্দোলনরত চিকিৎসকরা। সোমবার, জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিকেল ৫টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) কালীঘাটের বাড়িতে বৈঠকে ডাকা হয়। স্বাস্থ্য ভবন থেকে বাসে দুজন স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়ে জুনিয়র ডাক্তাররা ছটার পরে পৌঁছন মুখ্যমন্ত্রীর বাড়িতে। আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে ৬:৪৫ মিনিট থেকে বৈঠক শুরু হয় চলে সাড়ে আটটা পর্যন্ত। আন্দোলনরত চিকিৎসকদের দাবি ছিল, দুতরফেই মিটিং-এর মিনিটস লেখা হবে এরপর দু-পক্ষ স্বাক্ষর করে সেই কার্য বিবরণী সংগ্রহ করবে। বৈঠক শেষে ঘড়ির কাঁটা দশটা পনেরো পেরিয়ে যাওয়ার পরেও চলছে মিনিটস লেখার কাজ। সূত্রের খবর, এরপর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন। একইসঙ্গে স্বাস্থ্য ভবন সামনে ফিরে গিয়ে ধর্না মঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করতে পারেন জুনিয়র চিকিৎসকরাও। সূত্রের খবর, বৈঠক সদর্থক হয়েছে। মঙ্গলবার কোনও বড় ঘোষণা রাজ্যের তরফে করা হতে পারে।










Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...