Saturday, April 4, 2026

যুগরাজের গোলে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল

Date:

Share post:

ফের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল। এদিন ফাইনালে চিনকে হারিয়ে ২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হরমনপ্রীত সিংরা। টিম ইন্ডিয়ার হয়ে একমাত্র গোল যুগরাজ সিং-এর। এই জয়ের ফলে এই নিয়ে পঞ্চম বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত।

এদিন ভারতকে জয় পেতে বেগ পেতে হয়। শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। একের পর এক আক্রমণ শানিয়ে যান মণদীপ-আড়াইজিৎরা। কিন্তু চিনের মরিয়া ডিফেন্সকে ভাঙতে কার্যত কালঘাম ছোটে হরমনপ্রীতদের। টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ গোলদাতা হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। বরং প্রথমার্ধে আক্রমণ করেন চিনের খেলোয়াড়রা। ভালো সেভ করেন গোলকিপার কৃষাণ পাঠক। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধে বরং বেশ কয়েকবার ভারতকে বেগ দেয় চিন। তবে শেষমেশ গোল পায় ভারত । ম্যাচের বয়স যখন ৫১ মিনিট। তখন গোল করে ভারতকে ১-০ এগিয়ে দেন যুগরাজ সিং। ভারতীয় দল প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিল। কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি হরমনপ্রীতেরা। প্রথম দু’কোয়ার্টারে ৮৪ শতাংশ সময় বলের দখল ছিল টিম ইন্ডিয়ার । তবু গোলের দরজা খুলতে বেশ পরিশ্রম করতে হল ভারতীয় দলকে। তবে শেষ পর্যন্ত ওই এক গোলই ব্যবধান গড়ে দেয়। যার ফলে চিনকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ আরও একবার নিল ভারতীয় দল।

আরও পড়ুন- সুপার সিক্সেও দাপট ইস্টবেঙ্গলের, সুরুচিকে হারাল ৫-০ গোলে


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...