Thursday, June 25, 2026

বিহারে সরকারি হাসপাতালে শিশুপাচারের ব্যবসা! মাস্টারমাইন্ড রক্ষী

Date:

Share post:

ডবল ইঞ্জিন বিহারে সরকারি হাসপাতালেই রমরমিয়ে শিশু পাচারের ব্যবসা। একটি পুত্র সন্তান নবজাতকের দাম ৬০ হাজার টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। আর সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি করে ব্যবসা চালানোর চক্রের মাস্টার মাইন্ড ছিল হাসপাতালেরই মহিলা রক্ষী। চাঞ্চল্যকর এই চুরির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হতেই প্রশাসনকে কড়া হাতে অভিযোগের তদন্ত শুরু করতে হয়। কয়েক ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে মহিলা রক্ষীকে গ্রেফতার করে পুলিশ।

বিহারের বেগুসরাই সদর হাসপাতালে বেলা ২টোর সময় নবজাত পুত্রকে দেখার পরে সন্ধ্যা ৭টায় আর তাকে খুঁজে পায় না শিশুর বাবা-মা। এরপরই সিসিটিভিতে দেখা যায় এক মহিলা এসএনসিইউ ওয়ার্ডে ঢোকেন। শিশুটিকে তুলে কাপড়ের তলায় লুকিয়ে বেরিয়ে যান। পরে হাসপাতালের বাইরের সিসিটিভিতে দেখা যায় সেই মহিলা ঘোমটা টেনে আরও দুই মহিলার সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সামনে দিয়েই বেরিয়ে যাচ্ছেন। হাসপাতালের বাইরের রাস্তার ফুটেজেও তাকে দেখা যায়। সেই ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে।

প্রাথমিকভাবে পুলিশ দাবি করে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী সনাক্তকরণ সম্ভব নয়। পরে চাপে পড়ে তদন্তে জোর দিলে গ্রেফতার করা হয় জ্যোতি মিশ্র নামে ওই মহিলা রক্ষীকে। উদ্ধার হয় শিশুটি। তদন্তে উঠে আসে ৬০ হাজার টাকায় শিশুটির রফা করেছিল জ্যোতি। পরে সার সঙ্গী হিসাবে সীতা দেবী ও সুলেনা দেবী নামে দুই মহিলাকেও গ্রেফতার করা হয়।

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...