Friday, April 3, 2026

রাজনীতির মঞ্চ নয়: মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি

Date:

Share post:

আর জি কর ইস্যুকে কেন্দ্র করে বিরোধীরা বারবার রাজনীতি করার চেষ্টায় সরব হয়েছে, এই অভিযোগ রাজ্যের শাসকদলের পক্ষ থেকে বারবার উঠেছে। মূল ঘটনার বিচারের থেকেও বিরোধী নেতারা কার্যত ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছেন ৯ অগাস্টের পরে। এবার সুপ্রিম কোর্টেও (Supreme Court) বিরোধীদের সেই চরিত্র ফাঁস হল। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলতেই সরব এবার খোদ প্রধান বিচারপতি। এই ধরনের আবেদনে আবেদনকারী আইনজীবীকে এজলাস থেকে বের করে দেওয়ারও সতর্কতা জারি করেন তিনি।

মঙ্গলবার রাজ্য ও কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকদের সমাধান সূত্র নির্ধারণ নিয়ে শুনানির সময় হঠাৎই এক আইনজীবী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগের দাবি নিয়ে একটি আবেদন পেশ করেন। সেখানেই আপত্তি জানান প্রধান বিচারপতি। ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud) শুনানিতে বলেন, “এটা কোনও রাজনীতির মঞ্চ নয়। মুখ্যমন্ত্রীর পদত্যাগের (resignation) আবেদন প্রেরণের জায়গা এই আদালত নয়।”

তবে প্রধান বিচারপতির কড়া অবস্থানেও আবেদনকারী আইনজীবী ফের নিজের দাবিতে সরব থাকেন। এরপরেই আইনজীবীকে প্রধান বিচারপতির কড়া বার্তা, “শুনুন আমি দুঃখিত। আপনি আমার কথা শুনুন। না হলে আপনাকে আমি এজলাস থেকে বের করে দিতে বাধ্য থাকব।”

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...