Friday, April 3, 2026

জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আপত্তি নেই! কবে কর্মবিরতি প্রত্যাহার? আদালতে জানালেন ইন্দিরা

Date:

Share post:

নিরাপত্তা নিশ্চিত হলে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আপত্তি নেই। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে জানালেন তাঁদের আইনজীবী ইন্দিরা জয়সিং (Indira Jayshing)। একই সঙ্গে তিনি জানান, আজ অথবা আগামিকাল জুনিয়র ডাক্তাররা (Junior Doctor) জিবি মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিনই প্রথম জুনিয়র ডাক্তারদের পক্ষে সওয়াল করেন ইন্দিরা। প্রথম থেকেই চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে জোর দেন তিনি।মঙ্গলবার সকাল ১১টায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুরু হয় আর জি কর মামলার শুনানি। এদিন জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) আইনজীবী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথাও তুলে ধরে কর্মক্ষেত্রে তাঁদের নিরাপত্তা নিয়ে জোর সওয়াল করেন। জানতে চান, রাজ্য কী কী ব্যবস্থা নিচ্ছে। তাঁর কথায়, “সোমবার রাতের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হল, তা আগে আদালতে জানাক রাজ্য। তারপরেই কাজে ফেরা নিয়ে সিদ্ধান্ত। হবে।“ উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal) জানান, “৭-১০ দিনের মধ্যে আলাদা ডিউটি রুম তৈরির কাজ হয়ে যাবে।” একই সঙ্গে সিব্বল বলেন, রাজ্যের তরফে ৫ বার আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকে ডাকা হয়েছিল। এই তথ্যটা আদালতকে আগেই বলা উচিত ছিল-মন্তব্য করেন রাজ্যের আইনজীবী। নিরাপত্তাহীনতাই কাজে না ফেরার কারণ বলে শীর্ষ আদালতে জানান ইন্দিরা জয়সিং। এছাড়াও এদিনের শুনানিতে জুনিয়র চিকিৎসকদের আইনজীবীর আবেদন, “হাসপাতাল থেকে সিভিক ভলেন্টিয়ারদের সরিয়ে দিতে হবে। রেগুলার পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।“ সওয়ালে তিনি বলেন, “রাত্তিরের সাথী চালু করা হয়েছে। সেখানে বেসরকারি নিরাপত্তাকর্মীদের নেওয়া হবে। ৭ দিনের ট্রেনিং দেওয়া হবে বলে জানানো হচ্ছে। আমাদেরএতে আপত্তি রয়েছে। আমাদের প্রশ্ন, এই ঘটনায় ধৃত সঞ্জয় রাইও তো একজন সিভিক ভলান্টিয়র ছিলেন।”এর পরেই ইন্দিরা জয়সিং জানান, জুনিয়র চিকিত্‍সকরা কাজে ফিরবেন৷ তাঁদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত হলে তাঁদের কাজে ফিরতে অসুবিধে নেই। জুনিয়র চিকিৎসকদের আইনজীবী জানান, তাঁদের জেনারেল বডি মিটিং আছে। সেখানে আলোচনা করেই কাজে যোগদানের সিদ্ধান্ত জানানো হবে৷

জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে মনিটরিং কমিটি তৈরির নির্দেশ দেন প্রধান বিচারপতি। প্রতিটি হাসপাতালের নিরাপত্তা, কোনও রকম হেনস্থার ঘটনা ঘটছে কি না, খতিয়ে দেখবে ওই কমিটি।










Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...